স্বামীর শেষকৃত্যের কয়েক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

A black and white photo of a couple smiling and gazing into each other’s eyes, capturing a moment of happiness and intimacy. Channel i News – চ্যানেল আই নিউজ
স্বামীর শেষকৃত্যর পাঁচ ঘণ্টা পর এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন তার স্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসেলভিনিয়া অঙ্গরাজ্যে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ৪২ বছর বয়সী সারাহ নওয়াক পহেলা এপ্রিল গাড়ি দুর্ঘটনায় নিহত হন এবং তার স্বামী লুইস ১৯ মার্চ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। আজকে তার শেষকৃত্য সম্পাদিত হয়।
বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
শনিবার স্থানীয় সময় রাত সাড়ে আটটায় পালমিরার ক্যালকিন্স রোডের কাছে এক সড়কে এই দুর্ঘটনা ঘটে। কাউন্টি শেরিফ পল মিলব্র্যাথের জানান, তদন্তে জানা গেছে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
সারাহ নওয়াকের মা প্যাট্রিসিয়া কার্টরাইট বলেন, আমি মনে করি না সে লুইসকে ছাড়া থাকতে পারত। তাই সে তার কাছেই চলে গেছে। তার বাবা রান্ডাল কার্টরাইট বলেছেন, এটা সত্যিই কঠিন। কারণ আপনি একটি শেষকৃত্য সম্পন্ন করে এসেছেন এবং এর পাঁচ ঘণ্টা পরে আপনি জানতে পারেন আপনার মেয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে।
সারাহ ও লুইস ২০১৭ সালে বিয়ে করে। তাদের ছয় সন্তান রয়েছে।






