চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীকে কুপিয়ে হত্যা করে ৯৯৯ নম্বরে স্ত্রীর ফোন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ২২, জুন ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীতে স্বামীকে কুপিয়ে হত্যা করার পর ৯৯৯ নম্বরে ফোন করে হত্যার কথা জানিয়েছেন নিহতের স্ত্রী বানু বেগম (৩১)। 

আজ বৃহষ্পতিবার ভোর সোয়া চারটায় ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার সাদেক খান রোডের লিটনের বাড়ি নামের একটি তিনতলা ভবনের নীচতলায় এই ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

বানু বেগম ‘জাতীয় জরুরি সেবা- ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি তার স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন এখন তিনি আত্মসমর্পণ করতে চান।  ৯৯৯ এর কনষ্টেবল তানভীর কলটি রিসিভ করেছিলেন। ঘটনা শুনে তিনি তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় বিষয়টি জানান।

সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত শামীম মিয়ার (৪০) মৃতদেহ সুরতহাল করে পোষ্টমর্টেমের জন্য মর্গে পাঠিয়েছে এবং হত্যার দায়ে অভিযুক্ত বানু বেগমকে গ্রেফতার করেছে।

প্রাথমিকভাবে জানা যায়, বানু বেগম নিহত শামীম মিয়ার দ্বিতীয় স্ত্রী। বানু জানান, দাম্পত্য কলহ ও যৌতুকের জন্য তার স্বামী তাকে প্রায়ই মারধর করতেন। তাই অতিষ্ঠ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯৯৯
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT