চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সিরিজ নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন, বলা হচ্ছে ‘সমাজের আয়না’

বাংলাদেশেও ট্রেন্ডিংয়ে এক নম্বরে রয়েছে এই সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৫
বিনোদন
A A
একটি শিশু ও একজন প্রাপ্তবয়স্কের মধ্যে মনোযোগী সংলাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাডোলেসেন্স’ ১৩ বছর বয়সী জেমি মিলার চরিত্রে ওয়েন কুপার

১৩ মার্চ স্ট্রিমিংয়ের পর বিশ্বব্যাপী নেটফ্লিক্সে সাড়া ফেলে দিয়েছে একটি ব্রিটিশ ওয়েব সিরিজ। এটির নাম ‘অ্যাডোলেসেন্স’। সোমবারের নেটফ্লিক্স ডাটা বলছে, এখনো ৭১টি দেশে নেটফ্লিক্সে ট্রেন্ডিং এক নম্বরে রয়েছে, এবং ৯১টি দেশে শীর্ষ দশে অবস্থান করছে মাত্র ৪ পর্বের এই লিমিটেড সিরিজটি! বাংলাদেশেও নেটফ্লিক্সে এটি আছে নম্বর ওয়ানে!

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে নির্মিত এই সিরিজ কেন এতো মানুষ দেখছে, এমন প্রশ্ন তুলছেন অনেকে। এমনকি এর নির্মাতা-প্রযোজকরাও বিশ্বব্যাপী এই সিরিজটির সাড়া দেখে রীতিমত বিস্মিত! বলছেন এটা ছিলো তাদের কল্পনাতীত!

কী আছে বিশ্বে আলোড়ন ফেলে দেয়া সিরিজটিতে?

১৩ বছর বয়সী স্কুলগামী এক বালক, যার নাম জেমি মিলার এবং তার করা একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘অ্যাডোলেসেন্স’। জেমি মিলার, যে তার সহপাঠী কেটিকে একাধিকবার ছুরি মেরে হত্যা করে। প্রথমে এটি যুক্তরাজ্যে বেড়ে চলা সাধারণ ছুরিকাঘাতজনিত অপরাধগুলোর মতো মনে হতে পারে। তবে এটি শুধু একটি অপরাধের গল্প নয়!

সিরিজটির প্রযোজক ও অভিনেতা স্টিফেন গ্রাহাম বলেন, তিনি কিশোরদের দ্বারা ছুরিকাঘাতের সংবাদ শুনে মর্মাহত হয়েছিলেন। তিনি নিজেই প্রশ্ন তুলেছেন, “আমাদের সমাজে এটা কীভাবে ঘটছে? আমরা কোথায় যাচ্ছি?”

কিন্তু সিরিজটি যত এগোয়, তত বোঝা যায় যে সামাজিক যোগাযোগমাধ্যম কীভাবে জেমির ব্যক্তিত্ব, আত্মসম্মানবোধ, আত্মপরিচয় এবং একাকিত্বের অনুভূতি গড়ে তুলতে সাহায্য করেছে। জেমি অনলাইনে নির্যাতনের শিকার হয়, নেতিবাচক কনটেন্টে আসক্ত হয়ে পড়ে, যার ফলে তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত এই ভয়ংকর হত্যাকাণ্ড ঘটে!

Banglabid

জেমির পরিবার ছিল একটি সাধারণ ব্রিটিশ মধ্যবিত্ত পরিবার। সে ছিল মেধাবী, ভালো ছাত্র, এবং তার পরিবারও তাকে ভালোবাসত। তবু, ডিজিটাল জগৎ তাকে গ্রাস করে ফেলে। এখানেই বড় প্রশ্ন উঠে আসে—আসলে কি অভিভাবকেরা জানেন তাদের সন্তান অনলাইনে কী করছে এবং তা তার মানসিক অবস্থার ওপর কী প্রভাব ফেলছে?

দুটি চরিত্রের দৃশ্য, একজন পুরুষ ও একজন মহিলা, নাটকীয় পরিস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ বিশ্বজুড়ে সিরিজটিকে বলা হচ্ছে ‘সমাজের আয়না’

সামাজিক যোগাযোগমাধ্যম শুধু শিশুদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে না, অভিভাবকদের জন্যও এটি নতুন উদ্বেগ তৈরি করেছে। সিরিজটি দেখায়, কীভাবে জেমির মা-বাবা তার অনলাইন জীবনের সংকেতগুলো বুঝতে ব্যর্থ হন। এটি বৃহত্তর সমাজে ডিজিটাল মাধ্যমের কারণে তৈরি হওয়া প্রজন্মগত ব্যবধান এবং অনলাইন নিরাপত্তার অভাব তুলে ধরে।

জেনজি-রা এমন একটি ডিজিটাল ভাষা ও সংস্কৃতিতে অভ্যস্ত, যা অভিভাবকদের পক্ষে বোঝা কঠিন। ইমোজির মাধ্যমে লুকানো বার্তা, চরমপন্থী আদর্শের প্রতি আকর্ষণ, টক্সিক ম্যাসকিউলিনিটি, নারীবিদ্বেষী দৃষ্টিভঙ্গি এবং সহিংসতায় আসক্তি—এসব কিছুই যুবকদের মানসিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলছে।

Reneta

জেমির চরিত্রটি দর্শকদের মনে করিয়ে দেয় যে, শিশু পরিবারে স্বাভাবিক ও সুখী দেখা গেলেও তারও অভ্যন্তরীণ মানসিক সংকট থাকতে পারে, যা অন্যদের কল্পনারও বাইরে!

একটি শিশু ও একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি আলোচনা করছে, সমাজের আয়না সিরিজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ সিরিজটি পৃথিবীর জন্য ‘একটি সতর্কবার্তা’

‘অ্যাডোলেসেন্স’ সিরিজটিকে বলা হচ্ছে, অভিভাবকদের জন্য বড় সতর্কবার্তা! শিশুদের হাতে মোবাইল বা ট্যাব ধরিয়ে দিয়ে তাদের ব্যস্ত রাখার দিন শেষ হওয়া উচিত। ডিজিটাল যুগে মানুষের সঙ্গে সরাসরি মিথস্ক্রিয়া আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলা উচিত। প্রকৃত মানবিক সম্পর্ক মানুষের মানসিক ও সামাজিক বিকাশে সাহায্য করে, যা প্রযুক্তি কখনোই পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে না।

সিরিজটি শুধুমাত্র দুর্দান্ত অভিনয় ও নির্মাণশৈলীর জন্য নয়, এটি সমাজের জন্য একটি জাগরণবার্তা। এটি দেখতে দেখতে যে কারো মনে হতে পারে যে “এটা আপনার সন্তানের সাথেও ঘটতে পারে।” তাই এখনই সতর্ক হওয়া জরুরি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিভাবকঅ্যাডোলেসেন্সজেন জেডজেনজিনেটফ্লিক্সনেটফ্লিক্স ট্রেন্ডিংব্রিটিশ সিরিজলিড বিনোদনলিমিটেড সিরিজসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, ইরান অবরোধ ঘিরে বাড়ছে উত্তেজনা

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থের অভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT