চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতাজিকে নিয়ে পশ্চিমবঙ্গে হঠাৎ বিতর্ক কেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের স্বাধীনতা দিবসের আগে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির রাজ্যসভা সদস্য নগেন্দ্র রায়, যিনি অনন্ত মহারাজ নামেও পরিচিত, নেতাজির স্বাধীনতা আন্দোলনে ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পর বিতর্কের সূত্রপাত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নগেন্দ্র রায়ের মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিনি নেতাজিকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করে দাবি করেছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির কোনো ভূমিকা ছিল না। তার ভাষ্য অনুযায়ী, নেতাজি দেশের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন এবং যুদ্ধ করেছিলেন। নেতাজিকে নিয়ে এমন মন্তব্যের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর মধ্যেই রামপুরহাটে ‘নেতাজি সুভাষ রোড’-এর নাম পরিবর্তন করে ‘শ্যামাপ্রসাদ মুখার্জি রোড’ করা হয়েছে। নেতাজিকে ঘিরে বিতর্কের মধ্যে সড়কের নাম পরিবর্তনের ঘটনাটি নতুন করে আলোচনা তৈরি করেছে।

Banglabid

বিতর্কের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজিকে নিয়ে দুটি ঘোষণা দিয়েছেন। প্রথমত, বিধায়কদের নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে সেবাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এসব সেবাকেন্দ্রের জন্য রাজ্য সরকার নেতাজির ছবি সরবরাহ করবে এবং ৩০ হাজার টাকা করে অর্থ দেবে। এ বিষয়ে আগামী বিধানসভা অধিবেশনে বিল আনার কথাও জানানো হয়েছে। দ্বিতীয়ত, নেতাজিকে নিয়ে ‘কুকথা’ বা অপমানজনক মন্তব্যের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু একজন প্রকৃত দেশপ্রেমিক। নেতাজিকে যারা সামাজিক মাধ্যমে অপপ্রচার করছেন বা অপমানজনক কথা বলছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমাদের সাইবার সেলকে নির্দেশ দিয়েছি। অনন্ত মহারাজের মন্তব্যের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান এবং রাজনৈতিক পরিচয় বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হবে। তবে মুখ্যমন্ত্রীর এই অবস্থানের পরও অনন্ত মহারাজ তার বক্তব্য থেকে সরে আসেননি। তিনি দাবি করেছেন, তার বক্তব্যে ভুল কিছু নেই।

ফলে ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে নেতাজির ঐতিহাসিক ভূমিকা, তার আজাদ হিন্দ ফৌজ এবং স্বাধীনতা আন্দোলনে তার অবদান নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক আরও জোরালো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেতাজি সুভাষচন্দ্র বসুবিজেপির রাজ্যসভাভারতের স্বাধীনতা দিবসরাজনৈতিক বিতর্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT