চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষকরা চাকরি হারালেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৫
বাংলাদেশ
A A
রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের জন্য জীবন দক্ষতা প্রশিক্ষণ চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা আশ্রয়শিবিরে শিশুদের শিক্ষা কার্যক্রম চলছে। ছবি: ইউনিসেফ বাংলাদেশ

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে চাকরি হারানো বাংলাদেশি শিক্ষকরা আবারও আন্দোলনে নেমেছেন। চাকরিতে পুনর্বহালের দাবিতে সোমবার সকাল সাতটা থেকে উখিয়ার কোর্টবাজার স্টেশন এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এতে কক্সবাজার-টেকনাফ সড়কে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে এবং প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

স্থানীয় এসব শিক্ষকের চাকরি হারানোর পেছনে মূল কারণ হিসেবে দেখা দিয়েছে আন্তর্জাতিক সহায়তা সংকট। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, যুক্তরাষ্ট্র বড় অঙ্কের অর্থায়ন বন্ধ করায় কক্সবাজারের প্রায় সাড়ে চার হাজার শিক্ষাকেন্দ্রের কার্যক্রম অনিশ্চিত হয়ে গেছে।

ইউনিসেফের কক্সবাজার প্রধান অ্যাঞ্জেলা কার্নে জুনে জানান, জুনের শেষ পর্যন্ত শিক্ষাকেন্দ্রগুলো বন্ধ থাকবে। নতুন করে তহবিল না এলে এগুলো চালু করা সম্ভব হবে না। এ অবস্থায় স্থানীয় পর্যায়ের গ্রেড–১ ও গ্রেড–২ শিক্ষকদের চুক্তি আর নবায়ন করা হয়নি। ফলে চাকরি হারিয়েছেন ১ হাজার ১৭৯ জন বাংলাদেশি শিক্ষক।

Banglabid

ইউনিসেফের নতুন পরিকল্পনায় স্থানীয় শিক্ষকের পরিবর্তে রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষকে শিক্ষক হিসেবে নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ, তাঁদের বেতন তুলনামূলকভাবে কম। একই সঙ্গে পাঠ্যক্রমেও পরিবর্তন এসেছে—ইংরেজি, বিজ্ঞান ও সামাজিক শিক্ষা বাদ দেওয়া হয়েছে। থাকছে কেবল বর্মিজ ভাষা, গণিত, জীবনদক্ষতা ও সামাজিক-মানসিক শিক্ষা।

চাকরি হারানো শিক্ষকেরা বলছেন, সংসার চালানোই এখন কঠিন হয়ে পড়েছে। শিক্ষিকা রোকসানা আক্তার বলেন, ‘চাকরি না থাকায় স্কুলে পড়া সন্তানের খরচ মেটাতে হিমশিম খাচ্ছি।’ শিক্ষক সাইদুল ইসলাম জানান, ‘চাকরি ফেরত না দেওয়া হলে ক্যাম্পে শিক্ষা কার্যক্রম চালু হতে দেওয়া হবে না।’

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, অভিজ্ঞতার ভিত্তিতে কিছু শিক্ষককে ব্র্যাকের নতুন শিক্ষাকেন্দ্রে পুনর্নিয়োগের চেষ্টা চলছে। তবে শিক্ষকরা চাকরিতে ফেরার নিশ্চয়তা না পেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Reneta

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘তহবিল সংকট শুধু ইউনিসেফের নয়, পুরো মানবিক সহায়তা কার্যক্রমেই চলছে। তবে দাবি আদায়ের জন্য জনদুর্ভোগ সৃষ্টি না করে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করা উচিত।’

বর্তমানে কক্সবাজারের ৩৩টি আশ্রয়শিবিরে প্রায় আড়াই লাখ রোহিঙ্গা শিশু পড়াশোনা করছে। ইউনিসেফ সতর্ক করেছে, তহবিল না পেলে এসব শিশুর ৮৩ শতাংশের শিক্ষাজীবন হুমকির মুখে পড়বে, যা পুরো একটি প্রজন্মকে পিছিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিসেফচাকুরিরোহিঙ্গাশিক্ষক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে জেলেনস্কি

পরবর্তী

জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও কয়েকটি প্রস্তাবনা নিয়ে মতবিরোধ

পরবর্তী
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও কয়েকটি প্রস্তাবনা নিয়ে মতবিরোধ

চীনের নিষিদ্ধ শহরগুলোর রাত ও দিন দৃশ্যের তুলনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের ‘নিষিদ্ধ শহর’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT