রাজনীতি

‘ভোটকে এত ভয় পাচ্ছ কেন?’-জামায়াতকে মির্জা ফখরুলের প্রশ্ন

মির্জা ফখরুলের বক্তব্য, বাংলাদেশ রাজনীতি, নির্বাচন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভোটকে ভয় পাচ্ছে বলেই আনুপাতিক ভোট বা পিআরসহ নানা দাবিতে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াতে ইসলামী–এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? নিজেদের অস্তিত্ব থাকবে না, এটা জানে বলেই অযৌক্তিক কর্মসূচি দিচ্ছে জামায়াত।”

তিনি আরও বলেন, নির্বাচনের সময়সূচি পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।

বিএনপি মহাসচিব সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তার বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়।

তিনি বলেন, “দীর্ঘ নয় মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বললেন এবং অনেক বিষয়ে একমত হলেন, এখন সেই একমত হওয়া বিষয়গুলোর বাইরে যদি কোনো কিছু চাপিয়ে দিতে চান, তাহলে সব দায়দায়িত্ব আপনার।”

মির্জা ফখরুল মনে করেন, রাজনৈতিক ঐকমত্যের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা নতুন করে অস্থিরতা সৃষ্টি করবে, আর এর দায় নিতে হবে সরকারকেই।

বিষয়:পিআর বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…