বাংলাদেশ

তিস্তা প্রকল্প কারা বাস্তবায়ন করবে সিদ্ধান্ত বাংলাদেশের: চীনের রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের রাষ্ট্রদূত তিস্তা প্রকল্পের বাস্তবায়ন বিষয়ে বাংলাদেশের কর্মকর্তাদের সাথে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তিস্তা প্রকল্প ভারত নাকি চীন বাস্তবায়ন করবে সেই সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে বলে মনে করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, প্রকল্প যেহেতু বাংলাদেশের, সিদ্ধান্ত তাদেরই।

বৃহস্পতিবার ৪ জুলাই কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের নিয়মিত আয়োজন ‘ডিক্যাব টক’-এ চীনের রাষ্ট্রদূত এ কথা বলেন।

চীনের রাষ্ট্রদূত জানান, আগামী ৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে ঋণ পাওয়ার বিষয়ে অগ্রগতি হতে পারে। তিনি আশা করেন, সফরটি দুই দেশের সম্পর্কে ভিন্ন মাত্রা যোগ করবে।

রাষ্ট্রদূত বলেন, যত দুঃসাধ্যই হোক, রোহিঙ্গা প্রত্যাবাসনে শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে চীন।

বিষয়:চীনের রাষ্ট্রদূত তিস্তা প্রকল্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…