চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছর পর চাকরি ফিরে পাওয়া কে এই আলোচিত ডিসি কোহিনূর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

দীর্ঘ ১৫ বছর পর চাকরি ফেরত পেয়েছেন ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বরখাস্ত হওয়া আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়া।

গতকাল সোমবার চাকরি ফেরত পান তিনি। বরখাস্তের পর থেকে বর্তমান সময় তার চাকরির মেয়াদের অংশ হিসেবে গণ্য হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী সরকার তাকে বকেয়া বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা দেবে।

চাকরি ফেরত পেয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন সাবেক এই ডিসি। বিসিএস ১২ ব্যাচের কর্মকর্তা কোহিনূর মিয়া। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন। ময়মনসিংহের পুলিশ সুপারও (এসপি) ছিলেন তিনি।

Banglabid

এই দুই জায়গায় দায়িত্ব পালনকালে নানা সমালোনার মুখে পড়েন তিনি। জানা গেছে, ২০০৯ সালের ৪ অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে কোহিনূর মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়। এর দুই বছর পর অর্থাৎ ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২০০২ সালের ২৩ জুলাই বিএনপি জোট সরকারের আমলে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যায়ের শামসুন্নাহার হলে আন্দোলনরত ছাত্রীদের ওপর হামলা চালায় পুলিশ।

তখন হামলার নেপথ্যে আলোচিত হয় কোহিনূর মিয়ার নাম। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ময়মনসিংহের নান্দাইলে জোড়া খুনের ঘটনায় কোহিনূর মিয়ার বিরুদ্ধে মামলা হয়। সেসময় তিনি ময়মনসিংহের পুলিশ সুপার ছিলেন।

Reneta

ওই মামলার বিবরণে বলা হয়, ময়মনসিংহের নান্দাইলে ২০০৪ সালের ৫ মে আচারগাঁও হাইস্কুল কেন্দ্রে পৌর নির্বাচনে ভোট চলাকালে দুপক্ষের সংঘর্ষে গুলিতে সুজন ও আবু তাহের নামে দুজনের মৃত্যু হয়। ওই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে নান্দাইল থানায় মামলা করে পুলিশ।

পুলিশ ওই মামলার বাদী হয়। তদন্ত শেষ হলেও আসামি শনাক্ত হয়নি। এতে তিনবার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।
পরে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ওই পৌরসভা নির্বাচনে পরাজিত প্রার্থী আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন ভূঁইয়া আদালতে পুনরায় একটি মামলা করেন। মামলায় ময়মনসিংহের পুলিশ সুপার কোহিনূর মিয়া, নান্দাইলের সাবেক এমপি খুররম খান চৌধুরী ও পৌর মেয়র আব্দুস ছাত্তার ভূইয়া উজ্জ্বলসহ ছয়জনের নাম দেওয়া হয়।

পরে নান্দাইল থানা পুলিশকে মামলাটি পুনরায় তদন্ত করার নির্দেশ দেয় আদালত। ওই বছরই তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। ওই প্রতিবেদনের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন ভূঁইয়া নারাজি দিয়ে ২০০৮ সালে জেলা জজ আদালতে একটি রিভিশন আবেদন দায়ের করেন। মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত।

আদালতের নির্দেশ পেয়ে মামলার তদন্ত শুরু করে সিআইডি। ২০১১ সালে এসপি কোহিনূর মিয়া ও নান্দাইল পৌরসভার মেয়র আব্দুস ছাত্তারের নামে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি চাকরি থেকে বরখাস্ত হন মো. কোহিনূর মিয়া। ওই মামলায় দীর্ঘ ২০ বছর ৬ মাস আইনি লড়াই চলে। এর মধ্যে কখনো গ্রেপ্তার হননি কোহিনূর মিয়া।

অবশেষে ২০২৫ সালের ২৪ নভেম্বর কোহিনূর মিয়া ও সাবেক পৌর মেয়র আব্দুস ছাত্তার খালাস পান। খালাসের রায় দেন ময়মনসিংহের অতিরিক্ত দায়বা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী। পলাতক অবস্থাতেই মামলা থেকে তাকে খালাসের রায় দেন আদালত।

এবার আলোচিত এ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করে পুনর্বহাল করেছে সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতচাকরি পুনর্বহালচাকরি ফেরতডিসি কোহিনূরতত্ত্বাবধায়ক সরকারনান্দাইলে জোড়া খুনপুলিশ সুপারমো. কোহিনূর মিয়াসরকারসিআইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT