চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গোলাম আজমের বাংলায়’ স্লোগান যারা দিয়েছেন, দায়িত্ব তাদেরই: এনসিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ১২, মে ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সম্প্রতি শাহবাগে যে আন্দোলন হয়েছে, সেখানে যারা ‘গোলাম আজমের বাংলা’সহ বিভিন্ন বিতর্কিত স্লোগান দিয়েছেন, সেটার দায়িত্ব তাদেরকেই নিতে হবে বলে জানিয়েছে সদ্যগঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ (১২ মে) সোমবার এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে দলটি। এমন এক সময় এই বিবৃতি দেওয়া হলো, যখন ওই স্লোগান নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা হতে দেখা যাচ্ছে। এনসিপি’র নেতারা যেহেতু আন্দোলনটির নেতৃত্বে ছিলেন, সেজন্য ঘটনার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে বিবৃতি দিয়েছে দলটি।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি জানায়, জুলাইয়ের ঘোষণাপত্র জারি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন মত ও পক্ষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও, একটি পক্ষ সচেতনভাবে দলীয় ও জনগণের ইতিহাসবিরোধী স্লোগান দিয়েছে। এতে করে আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় ঐক্য গঠনের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল, তা ব্যাহত হয়েছে।

এতে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টির  (এনসিপি) কোনো সদস্য এমন স্লোগান দেয়নি। বরং আমাদের পক্ষ থেকে যেসব বক্তব্য ও স্লোগান এসেছে, তাতে ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪-এর সংগ্রামের স্পষ্ট প্রতিফলন ছিল। আন্দোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন নিয়ে আপত্তি উঠলেও আন্দোলনকারীরা দৃঢ়তার সঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেছেন, যা প্রশংসনীয়।

বিবৃতিতে বলা হয়, এনসিপি মনে করে, বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর যথাযথ স্বীকৃতি ও মর্যাদা প্রদানই দেশীয় রাজনীতির মৌলিক শর্ত। দলটির দাবি, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের জাতির সামনে নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত। চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে অংশ নিয়েছেন, তাদেরকে অবশ্যই বাংলাদেশপন্থী ভূমিকা বজায় রাখতে হবে।

এনসিপি আরও জানায়, অতীতে রাজনৈতিক বিভাজন সৃষ্টি হয়েছে অনেক দলের অবস্থান ও আদর্শের কারণে। এখন সময় এসেছে—সেই বিভাজন ভুলে বৃহত্তর জাতীয় ঐক্যের পথে হাঁটার। জাতীয় ঐক্যের মাধ্যমেই মুজিববাদকে পরাস্ত করা সম্ভব। দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিক রূপান্তরের জন্য সকল পক্ষের দূরদর্শী সিদ্ধান্ত ও দায়িত্বশীল আচরণ জরুরি।

Reneta

“যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষটিকেই বহন করতে হবে,” বিবৃতিতে বলেছে এনসিপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপিজাতীয় নাগরিক পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

জুলাই ১৮, ২০২৬

কর্ণফুলীর পানির উচ্চতা বৃদ্ধিতে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট উন্মুক্ত

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি: বিকল্প কোনো রুট কি উপসাগরীয় তেল-গ্যাসের সরবরাহ সচল রাখতে পারবে?

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ, কুয়েতে আশ্রয়কেন্দ্রে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী

জুলাই ১৮, ২০২৬

ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT