চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলন মাস্কের বিদায়ের কথা অস্বীকার হোয়াইট হাউসের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।

ইলন মাস্ক কি ডোজের প্রধানের পদ থেকে পদত্যাগ করছেন? ট্রাম্প প্রশাসনের দাবি, এই ধরনের রিপোর্ট আবর্জনা মাত্র।

যুক্তরাষ্ট্র প্রশাসনে ধনকুবের ইলন মাস্কের প্রতিপত্তি খানিকটা খর্ব করা হবে। এবিসি নিউজ এবং পলিটিকো পত্রিকার রিপোর্ট অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ মহলে একথা জানিয়েছেন।

ট্রাম্প সরকারের দ্বিতীয় মেয়াদের গোড়া থেকেই বিভিন্ন কাজে সামনের সারিতে দেখা গিয়েছে টেসলা, সমাজমাধ্যম এক্স এবং স্পেসএক্স-এর মালিক ইলন মাস্ককে। মাত্র দুই মাসের মধ্যেই সরকারের ব্যয় সংকোচনের কাজে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি বা ডোজের প্রধান হয়ে একাধিক সরকারি দপ্তরে তালা ঝুলিয়েছেন মাস্ক। মিডিয়ায় প্রকাশিত এই নতুন রিপোর্ট বলছে, মাস্কের এই কাজে দ্বিধাবিভক্ত ট্রাম্পের সহকারীরা।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট যদিও পোলিটিকোয় প্রকাশিত এই খবর কে ‘গার্বেজ’ বা আবর্জনা বলে নস্যাৎ করেছেন।

তার এক্স হ্যান্ডেলে ক্যারোলিন লেখেন, “ইলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প একথা আগেই জানিয়েছেন ডোজে তার অসাধারণ কাজ শেষ হলে ইলন সরকারি পদ থেকে বিদায় নেবেন।”

Reneta

এই সপ্তাহের গোড়ার দিকে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন মাস্ক ‘কোনো এক সময়ে’ তার কোম্পানির কাজে ফিরে যাবেন। প্রেসিডেন্ট বলেন, “ও অসাধারণ কাজ করছে। কিন্তু ওকে বড় সংস্থা চালাতে হয়। কোনো একটা সময় ও চলে যাবে। ও সেটাই চায়।”

সরকারি কর্মকর্তা, বিনিয়োগকারীরা মাস্কের ভূমিকায় চিন্তিত

মাস্কের বিপুল সংখ্যক সরকারী কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছে ট্রাম্প প্রশাসন। মাস্ক জনগণের নির্বাচিত প্রতিনিধি নন। সরকারের কাজে তার ছড়ি ঘোড়ানো ভাল চোখে দেখছেন না সাধারণ মানুষ।

টেসলার বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন সরকারি কাজে মন দিতে গিয়ে নিজের সংস্থায় সময় দিচ্ছেন না মাস্ক।

টেসলা বয়কট হতে পারে, এই আশঙ্কায় ডিসেম্বরের পর থেকে সংস্থার স্টক ক্রমশ নিম্নমুখী হয়েছে। ২০২৫ এর প্রথম কোয়ার্টারে টেসলার ১৩ শতাংশ বিক্রি কমেছে বলে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলন মাস্কডোজের প্রধানমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রহোয়াইট হাউস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত)।

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের সুরক্ষায় সামাজিক মাধ্যমে কঠোর নিয়ন্ত্রণে মার্কিন কংগ্রেসে সমঝোতা

জুন ২৩, ২০২৬

‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ধানমণ্ডিতে সাংবাদিককে মারধর

জুন ২৩, ২০২৬

ঢাকায় কড়া নিরাপত্তা, কী নিয়ে শঙ্কা?

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন থেকে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ সরকার

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT