চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটিতে ঢাকার বাতাসে স্বস্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ২৯, মে ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

পবিত্র ঈদুল আজহার ছুটিতে ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। যানজট ও কোলাহল কমে যাওয়ায় শহরের বায়ুমানেও দেখা গেছে ইতিবাচক পরিবর্তন। সকালে বাতাস কিছুটা খারাপ থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার বায়ুর মানের উন্নতি হয়েছে।

শুক্রবার ২৯ মে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) লাইভ তথ্য থেকে এ জানা গেছে।

আইকিউএয়ারের তথ্যে দেখা যায়, বিশ্বের ১২৬টি বড় শহরের বায়ুদূষণের তালিকায় সকাল ১০টায় ঢাকা ১৩তম অবস্থানে নেমে আসে। এ সময় ঢাকার দূষণের স্কোর ছিল ৯৫, যা বায়ুমানের হিসাবে মাঝারি বা সহনীয় ধরা হয়।

তবে দিনের শুরুতে পরিস্থিতি এতটা ভালো ছিল না। সকাল ৭টায় বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ৭ম। তখন দূষণের স্কোর ছিল ১১০। পরে সকাল ৯টার দিকে একিউআই স্কোর কিছুটা কমে ১০৭ হয়। এই মাত্রার বায়ুকে সাধারণত ‘সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

অন্যদিকে সকাল ১০টায় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথমে ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির স্কোর ছিল ১৭৩। দ্বিতীয় স্থানে ছিল ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর ১২৭। তৃতীয় অবস্থানে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, স্কোর ১২৪। এছাড়া চিলির সান্তিয়াগো শহর ১১৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ছিল।

আন্তর্জাতিক পরিবেশ মানদণ্ড অনুযায়ী, কোনো এলাকার একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান খুব ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় বলে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে সেটি ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়।

Reneta

এ ছাড়া স্কোর ১৫১ থেকে ২০০ হলে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আর স্কোর ৩০১ ছাড়িয়ে গেলে সেই এলাকার বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক বলা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের ছুটিঢাকার বাতাসে মিলল স্বস্তির আভাসবায়ুদূষণসুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

পরবর্তী

ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড়

পরবর্তী
ছবি: সংগৃহীত

ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড়

বিশ্বকাপে প্রথম ম্যাচে অনিশ্চিত নেইমার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT