চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এতো বিদ্যুৎ গেলো কোথায়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিগত সরকারের আমলে সব থেকে বেশি আলোচনায় ছিলো বিদ্যুৎ ও জ্বালানী খাতের স্বেচ্ছাচারিতা। দরপত্রছাড়া দেওয়া হয়েছে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র। এক পর্যায়ে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গিয়ে দাঁড়ায় প্রায় ২৭ হাজার ৭৯১ মেগাওয়াটে। কিন্তু চাহিদা সর্বসাকূল্যে ১৬ হাজার মেগাওয়াটের কম! তারপরও ঠেকানো যায়নি লোডশেডিং। গত তিনবছর ধরে গরমের এলেই লোডশেডিংয়ের মাত্র বাড়তে থাকে। এবছর সেটা পৌঁছেছে চরমে। 

কোথাও কোথাও ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। তাহলে এতো সক্ষমতা এতো কেন্দ্রের বসিয়ে বসিয়ে ভাড়া টেনে যাওয়া বিদ্যুৎ কেন্দ্র গুলো কোথায়? বিদ্যুৎ-ই বা গেলো কোথায় এমন প্রশ্ন জনমনে। জনমনের এ প্রশ্নের উত্তর জানতে চেষ্টা করেছি আমরা।

এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দায়িত্বশীল যাদের সঙ্গে কথা বলা হয়েছে, তাদের কথা গুলো মোটা দাগে দাঁড়ায়: একের পর এক বিদ্যুৎ কেন্দ্র করে গেলেও এই বিদ্যুত কেন্দ্রগুলো যে জ্বালানীতে চলবে তার সংস্থান নিশ্চিত করা হয়নি, যার কারণে আজকের অবস্থা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য বলছে: দেশে দিনে গড়ে সাড়ে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন সক্ষমতা প্রায় ২৭ হাজার মেগাওয়াট। কিন্তু প্রতিদিন গড়ে সাড়ে ১৪ হাজার থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে প্রতিদিন লোডশেডিং হচ্ছে প্রায় দেড় হাজার মেগাওয়াটের মতো।

আরও জানা গেছে: তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সামিটের মালিকানাধীন একটি টার্মিনাল মে মাস থেকে বন্ধ। এতে গ্যাসের সরবরাহ কমেছে, যার ফলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে এক হাজার মেগাওয়াট উৎপাদন কমেছে।

Reneta

অন্যদিকে বিল বকেয়া থাকায় আদানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে ৫০০ মেগাওয়াট। বেসরকারি খাতে থাকা তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও বকেয়ার অঙ্ক বেশ বড়। তারাও সর্বোচ্চ উৎপাদনে যেতে পারছে না। এমন পরিস্থিতিতে লোডশেডিং হচ্ছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে দিনাজপুরের পার্বতীপুরে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা বন্ধের দুঃসংবাদ। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির তিনটি ইউনিটের উৎপাদনই বন্ধ রয়েছে। সে হিসেবে ঘাটতি পড়ছে ২ হাজার মেগাওয়াটের মতো। তাই লোডশেডিং পরিস্থিতি আরও অবনতি হবার আশঙ্কা করা হচ্ছে।

দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। তবে চাহিদা মত যোগান কখনই ছিলো না। ৩০০ কোটি ঘনফুট সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা ছিলো। সামিটের ভাসমান টার্মিনাল বন্ধ থাকায় সরবরাহ নেমেছে ২৬০ কোটি ঘনফুটে। আর বিদ্যুৎ খাতে সরবরাহ কমে দাঁড়িয়েছে ৮২ কোটি ঘনফুটে। এমন পরিস্থিতিতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন দাঁড়িয়েছে ৫ হাজার মেগাওয়াট। যেখানে আড়াই মাস আগেও এখান থেকে উৎপান ছিলো দৈনিক ৬ হাজার মেগাওয়াট।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উৎপাদন সদস্য (উৎপাদন) খন্দকার মোকাম্মেল জানিয়েছেন: গ্যাসের সরবরাহ কমেছে। বকেয়া বিলের চাপ থাকায় বিদ্যুৎ উৎপাদন কমেছে। বকেয়া পরিশোধের ব্যবস্থা নিচ্ছে সরকার। আশা করা যায় পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে।

এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন: গত সরকারের আমলে প্রয়োজনে-অপ্রয়োজনে শত শত প্রজেক্ট হয়েছে। অনেক ব্যয়বহুল প্রজেক্ট হয়েছে কিন্তু সেগুলোর রিটার্নের পরিমাণ খুবই নগণ্য। যা ভ্যালু ফর মানি হয়নি। এসকল কারণে বিদ্যুৎ ও জ্বালানিখাতে খরচ এবং দাম বেড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্বালানিবিদ্যুৎলোডশেডিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ইবোলা: শঙ্কা কাটিয়ে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে কঙ্গো

জুন ১২, ২০২৬

পর্যবেক্ষণ-স্ক্যানের পর বাড়ি ফিরলেন মিরাজ, সবশেষ যা জানা গেল

জুন ১২, ২০২৬

‘সত্যিই, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেয়া বেশি কঠিন’

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT