বিনোদন

ক্যাটরিনার ‘সারাজীবনের বন্ধু’ সালমান

সালমান খান ও ক্যাটরিনা কাইফের বন্ধুত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান খান ও ক্যাটরিনা কাইফের বন্ধুত্বের ছবি, যেখানে তারা হাসিমুখে একসঙ্গে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রায় পাঁচ বছর প্রেম করার পর ভেঙে যায় সালমান-ক্যাটরিনার সম্পর্ক। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও টিকে আছে তাদের বন্ধুত্ব। ক্যাটরিনার মতে, এই বন্ধুত্ব ‘সারা জীবনের’।

২০১৯ সালে এক অনুষ্ঠানে অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন ক্যাটরিনা। সেখানে স্টেজে উঠে সালমানের প্রশংসা করেছেন অভিনেত্রী। বলেছেন, ‘সবসময়েই তিনি আমাকে সাহায্য করেছেন, আমার পাশে থেকেছেন বন্ধু হিসেবে। এত বছর ধরে আমাকে সাপোর্ট করছেন তিনি অব্যর্থ ভাবে।

অভিনেত্রী আরও বলেন, ‘জীবনের কিছু কঠিন মুহূর্তে কীভাবে আমাদের যেন আমাদের পথ মিলে গেছে, আর তাকে পাশে পেয়েছি। যখনই সমস্যায় পড়ি, সালমান কীভাবে যেন বুঝে যায়। সালমান আমার সারা জীবনের বন্ধু। তিনি এমন একজন মানুষ যাবে পুরোপুরি বিশ্বাস করা হয়। তাকে আমি অন্ধের মতো বিশ্বাস করি। আমি মনে করি আমাদের সম্পর্কটাই এরকম।’

সালমান ও ক্যাটরিনাকে একসঙ্গে দেখা যাবে ‘টাইগার থ্রি’ ছবিতে। আগামী বছর এপ্রিলে মুক্তি পাবে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় কিস্তি। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: কইমই

বিষয়:ক্যাটরিনা কাইফ সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…