চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে শুরু রমজান আর কীভাবে দেখা যাবে চাঁদ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, ধর্ম ও জীবন
A A
সংগৃহীত

সংগৃহীত

চাঁদ দেখার ওপর ভিত্তি করে সৌদি আরবে আগামী ১১ বা ১২ মার্চ থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। এদিন থেকেই শুরু হবে রোজা।

আল জাজিরা জানিয়েছে, রমজান মাস শুরু হয় অর্ধচন্দ্রাকার চাঁদ দেখতে পাওয়ার ওপর ভিত্তি করে। সৌদি আরব এবং অন্যান্য মুসলিম দেশগুলো এই চাঁদ দেখার ওপর ভিত্তি করেই দিন গণনা করে।

রমজানের চাঁদ কীভাবে দেখা যায়?

গবেষণা বলছে, আকাশে নতুন চাঁদ ওঠার পর সেটি দৃশ্যমান হতে, বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে। এমনকি মানুষের চোখে ধরা দিতে ৩০ ঘণ্টা পর্যন্তও সময় লাগতে পারে। চাঁদ দেখতে পাওয়ার জন্য সূর্যের অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চাঁদ দেখার জন্য রাতের আকাশ সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ার পরই নতুন চাঁদ দেখা যাবে।

হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, শাবান মাসের ২৯ তারিখ (১০ মার্চ) রাতে সূর্য অস্ত যাওয়ার পর অর্ধচন্দ্র দেখতে পাওয়ার জন্য সবাই পশ্চিম দিকে মুখ করে তাকিয়ে থাকবে। চাঁদ দেখা গেলে, রোজা শুরু হবে ১১ মার্চ। আর সেদিন চাঁদ দেখা না গেলে রোজা শুরু হবে ১২ মার্চ থেকে।

Reneta

বিভিন্ন দেশে কখন রমজান শুরু হয়?

যুক্তরাজ্যের ক্রিসেন্ট মুন ওয়াচের তথ্য অনুসারে, ১০ মার্চ গ্রিনিচ মান সময় (জিএমটি) বিকেল ৫টা ২৩ মিনিটে (মক্কায় রাত ৮ টা ২৩ মিনিট)  চাঁদ উঠতে পারে। তবে না দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি।

১০ মার্চ শুধুমাত্র প্রশান্ত মহাসাগরে, হাওয়াইয়ান দ্বীপপুঞ্জের কাছে এবং ফ্রেঞ্চ পলিনেশিয়ার কিছু অংশে নতুন চাঁদ দৃশ্যমান হতে পারে। এদিন মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা এবং ইউরোপসহ বিশ্বের বেশিরভাগ মানুষ খালি চোখে নতুন অর্ধচন্দ্র দেখতে সক্ষম হবেন এমন সম্ভাবনা নেই।

তবে ১১ মার্চ পৃথিবীর বেশিরভাগ অংশে আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই নতুন চাঁদ দেখা যেতে পারে। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল, তাসমানিয়া ও নিউজিল্যান্ড থেকে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখার সম্ভাবনা আছে। ফলে বেশিরভাগ দেশে রোজা শুরু হবে ১২ মার্চ।

রমজানের মাস কতদিনের?

চাঁদ দেখার ওপর নির্ভর করে হিজরি মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। যদি হিজরি ক্যালেন্ডারের ২৯ তারিখ চাঁদ দেখা না যায় তাহলে মাসটি ৩০ দিনের আর দেখা গেলে ২৯ দিনের।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১০ মার্চ হিজরি ক্যালেন্ডারের ২৯ শাবান। এদিন চাঁদ দেখা গেলে পরদিন অর্থাৎ ১১ মার্চ থেকে এসব দেশে পবিত্র রমজান মাস শুরু হবে।

রমজান কেন পবিত্র?

মুসলমানরা বিশ্বাস করে যে ১৪০০ বছরেরও বেশি আগে নবী হযরত মুহাম্মদ (সা.) কাছে পবিত্র গ্রন্থ কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল। এই মাস জুড়ে, মুসলমানরা ফজরের নামাজের ঠিক আগে থেকে সূর্যাস্তের সময় পর্যন্ত রোজা পালন করে থাকেন।

অনেক মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশে রোজার মাসে কাজের সময় কমিয়ে দেয়া হয়।

ঈদুল ফিতর কবে?

রমজানের শেষে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করে। তাই চাঁদ দেখার ওপর ভিত্তি করে এপ্রিল মাসের ১০ বা ১১ তারিখ ঈদ পালন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদরমজানরমজান কবেরোজারোজার চাঁদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেম্বেলের হ্যাটট্রিকে বড় জয় ফ্রান্সের, নকআউটে নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট

জুন ২৭, ২০২৬

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২৬, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার আশ্বাস ট্রাম্পের

জুন ২৬, ২০২৬

নিলামে উঠছে ডিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের বল

জুন ২৬, ২০২৬

ভারতকে হারিয়ে ইতিহাস আয়ারল্যান্ডের

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT