চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা কবে, কোথায়

আবদুল কাদের রাকিব আবদুল কাদের রাকিব
৬:১৩ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঘন কুয়াশায় ঢাকা রাস্তা, যানবাহন চলাচল বন্ধের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র শীতে কাঁপছে দেশ। রাজধানী ঢাকাসহ সারা দেশেই চলছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতের সাথে বেড়েছে কুয়াশার দাপট আর হিমেল বাতাস। আজ শনিবার ৯.৫ ডিগ্রি নিয়ে সিলেটের শ্রীমঙ্গল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে।

গত কয়েকদিনের হাড় কাপানো শীতে বিপর্যস্ত নগরসহ সারাদেশের মানুষ। অনেকেই আলোচনা করছেন এটাই কি বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা! তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে ভিন্ন দিক।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলছেন, এবছর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল জানুয়ারির ৩ তারিখে তেতুলিয়ায়। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা ইতিহাসের সর্বনিম্ন তালিকায় সংযুক্ত হওয়ার মতো নয়।

এবছরের সর্বনিম্ন তাপমাত্রার এই অঞ্চলটিতেই দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। সবচেয়ে উত্তরে পঞ্চগড়ের তেতুলিয়াতে ৮ জানুয়ারি ২০১৮ সালে। তেতুলিয়াতে সেদিন ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

সেই দিন দেশের দু’টি স্থানে তাপমাত্রা তিন ডিগ্রির নীচে নেমেছিল। তেতুলিয়া ছাড়া অপরটি হলো সৈয়দপুরে ২ দশমিক ৯ ডিগ্রি। এর আগে সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে। আর সেটি ছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আব্দুল মান্নানের বক্তব্য দিয়ে ৮ জানুয়ারি ২০১৮ সালে বিবিসি বাংলা প্রতিবেদনে প্রকাশ করে। যেখানে বলা হয়, ‘হিমালয়ের পাদদেশ থেকে নেমে আসা শীতল বাতাসের কারণে দেশজুড়ে বিশেষ করে সিরাজগঞ্জ থেকে কুড়িগ্রাম পর্যন্ত অঞ্চলজুড়ে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। এছাড়া মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের মধ্যাঞ্চলে অর্থাৎ ঢাকা, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলে।’

Reneta

তখন মৃদু শৈত্যপ্রবাহ বইছিল খুলনার দক্ষিণ পশ্চিম থেকে শুরু করে বরিশাল, পটুয়াখালী, সীতাকুণ্ড, রাঙ্গামাটি এলাকায়। চট্টগ্রাম অঞ্চল বাদ দিয়ে পুরো দেশই মূলত তখন শৈত্যপ্রবাহের কবলে ছিল।

তখন সর্বোচ্চ ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল কক্সবাজারে। আর ঢাকার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যদিও চলতি বছরে একাধিক সময় ঢাকার তাপমাত্রা ৯ দশমিকের আশপাশে রেকর্ড হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজকের আবহওয়াইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রাতাপমাত্রাশীত কমার সম্ভাবনাসর্বনিম্ন তাপতামাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT