চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারের ৭৫ ভাগই অকেজো, কীভাবে সুস্থ আছেন অমিতাভ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
অমিতাভ বচ্চন লিভার সমস্যা নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের জীবন্ত কিংবদন্তী অমিতাভ বচ্চন শুধু পর্দার নায়ক নন, জীবনের কঠিন লড়াইতেও তিনি এক প্রকৃত যোদ্ধা। তাইতো ৮৩ ছুঁয়েও থেমে নেই তিনি।

জীবনের নানা রোগব্যাধির মুখোমুখি হয়েও কখনও তিনি ভেঙে পড়েননি। বরং তার অভিজ্ঞতা থেকেই তিনি বারবার মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন। তাইতো এখনও সমানতালে অভিনয় ও সঞ্চালনা চালিয়ে যাচ্ছেন।

তবে জীবনীশক্তিতে ভরপুর হলেও বয়ে বেড়াচ্ছেন গুরুতর শারীরিক সমস্যা। লিভারের ৭৫ ভাগই অকেজো তার, আক্রান্ত হয়েছিলেন যক্ষ্মা রোগেও। কিন্তু সেসব সামলেও এখনো সুস্থ আছেন এ মহাতারকা। তবে কীভাবে এত সমস্যা নিয়েও সুস্থ আছেন তিনি, তারই কাহিনি উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে।

Banglabid

আশির দশকে ‘কুলি’ সিনেমার শুটিংয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন অমিতাভ। সুস্থতার জন্য ৬০ বোতল রক্ত দেওয়া হয় তাকে যা নেওয়া হয়েছিল ২০০ জনের শরীর থেকে। তাদের একজনের ছিল হেপাটাইটিস বি ভাইরাস। যা সংক্রমিত করে বিগ-বিকে।

এই হেপাটাইটিস বি’র কারণেই আক্রান্ত হয় তার লিভার। ধীরে ধীরে হারাতে থাকে কার্যক্ষমতা। বিষয়টি অমিতাভ জানতে পারেন ২০০০ সালে যক্ষ্মায় আক্রান্ত হলে। টিবি থেকে সুস্থ হতে রোজ খেতে হতো ৮-১০টি করে ওষুধ। এতে আরও অকেজো হয় অভিনেতার লিভার।

সুস্থ থাকতে দৈনন্দিন জীবনের অনেক অভ্যাসে পরিবর্তন আনতে হয়েছে অমিতাভকে। মদ্যপানের পাশাপাশি ত্যাগ করতে হয়েছে ধূমপান। বর্জন করেছেন মাছ-মাংস। এসবের বদলে পাতে জায়গা করে নিয়েছে আমড়া, তুলসীর রস, ডাল, শবজি, রুটি, দই-ভাত। –হিন্দুস্থান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনকুলিবলিউডবলিউডের জীবন্ত কিংবদন্তিলিভারসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলায় মাহমুদুর রহমানের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ

পরবর্তী

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করলেন ট্রাম্প

পরবর্তী
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃশ্য, শক্তিশালী ও দৃঢ়চেতা মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করলেন ট্রাম্প

চীনের রাষ্ট্রদূত ও জামায়াতের আমিরের সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতের আমিরের সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

খেলাপি ঋণ আদায়ে নতুন নীতিমালায় কী আছে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবার সিআইসির মহাপরিচালক নারী কর্মকর্তা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

বৈধ পণ্যের আড়ালে ৭৫৩ কোটি টাকার মাদক, দায় কার?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কঠোর নিরাপত্তায় কারাগার থেকে হাসপাতালে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT