ফলাফল যাই হোক, আমরা জিতে গেছি: মেঘমল্লার বসু

ছবি: সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ঢাকা বিশ্ব বিদ্যাবিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু বলেন, ৯ তারিখের ফলাফল যাই হোক, আমরা ইতোমধ্যে জিতে গেছি।
রোববার ৭ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, যাকে খুশি তাকে ভোট দিন। শুধু ভোট দিন। স্বাধীনতা বিরোধীরা একটা পদেও জিতবে না। আন্তর্জাতিক মিডিয়াকে দিয়ে প্রমোট করা হচ্ছে কাউকে কাউকে। ডাকসু যার দখলেই যাক না কেন, রাজপথ সব সময় আমাদের দখলেই থাকবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






