চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে ‘পরমাণু হামলা’ প্রসঙ্গে যা জানালো যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরান-আমেরিকা যুদ্ধের এক চূড়ান্ত ও অত্যন্ত সংবেদনশীল মুহূর্তে ওয়াশিংটনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের গুঞ্জন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তবে হোয়াইট হাউস অত্যন্ত কঠোর ভাষায় এই জল্পনা উড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার ৭ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া রাত ৮টার (মার্কিন সময়) ডেটলাইন শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে এই রাজনৈতিক অস্থিরতা বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

বিতর্কের সূত্রপাত হয় এই সোমবার হাঙ্গেরিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমাদের হাতে এমন কিছু অস্ত্র রয়েছে যা আমরা এখনো ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ইরান যদি তাদের পথ পরিবর্তন না করে, তবে প্রেসিডেন্ট সেগুলো ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন। এর পরপরই পারমাণবিক বোমা হামলা গুঞ্জন ডালাপালা মেলতে শুরু করে।

Banglabid

একই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছিলেন, আজ রাতে একটি আস্ত সভ্যতা মারা যাবে। এই দুটি বিষয়কে এক সুতোয় গেঁথে ডেমোক্র্যাট শিবির ও নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করে যে, ট্রাম্প প্রশাসন ইরানে পারমাণবিক বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে। এই অভিযোগের জবাবে হোয়াইট হাউসের ‘র‍্যাপিড রেসপন্স’ বিভাগ সরাসরি এক্সে ডেমোক্র্যাটদের এক হাত নিয়েছে। তারা লিখেছে, ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে এমন কোনো ইঙ্গিত নেই। হোয়াইট হাউস স্পষ্ট করেছে, সামরিক সরঞ্জামের অর্থ শুধু পারমাণবিক অস্ত্র নয়, বরং অন্যান্য বিধ্বংসী কৌশলগত অস্ত্রও হতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক সাক্ষাৎকারে এক রহস্যময় ইঙ্গিত দিয়েছেন। ইরান আলোচনার টেবিলে ফিরবে কি না, এমন প্রশ্নের জবাবে রুবিও সরাসরি কিছু না বললেও যোগ করেন, আজ দিনের শেষভাগে এই বিষয়ে আরও খবর আসছে। তবে, ট্রাম্পের ‘সভ্যতা ধ্বংসের’ হুমকি বা সম্ভাব্য হামলা যুদ্ধাপরাধের আওতায় পড়বে কি না, এমন প্রশ্ন তিনি এড়িয়ে যান।

ট্রাম্পের আল্টিমেটাম অনুযায়ী, চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে বড় ধরনের হামলা শুরু হতে পারে। পারমাণবিক গুঞ্জন নিয়ে হোয়াইট হাউস সাফাই দিলেও রুবিওর ‘নতুন খবর’ আসার ইঙ্গিত কূটনীতির আকাশে নতুন কোনো মোড়, না কি বড় কোনো সামরিক অভিযানের সংকেত, তা নিয়ে বিশ্বজুড়ে রুদ্ধশ্বাস অপেক্ষা চলছে। মঙ্গলবারের এই রাতটি কেবল ইরানের নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির জন্য এক অগ্নিপরীক্ষা হতে যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পমার্কিন পররাষ্ট্রমন্ত্রীমার্কো রুবিহোয়াইট হাউস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টানা তিন হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

পরবর্তী

বিমানের নতুন এমডি কাইজার সোহেল

পরবর্তী
ছবি: সংগৃহীত

বিমানের নতুন এমডি কাইজার সোহেল

ছবি: সংগৃহীত

হরমুজ ইস্যুতে ইরানকে আবারও ট্রাম্পের হুঁশিয়ারি

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT