রাজনীতি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রত্যাহার বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রত্যাহার বিষয়ে আইন উপদেষ্টা বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রত্যাহার হতে পারে বলাটা থিউরেটিক্যাল। কিন্তু এই নিষেধাজ্ঞা প্রত্যাহার সম্ভাবনা নেই। যেহেতু দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হচ্ছে। সেহেতু নির্বাচনের আগে বা পরে তাদের ফেরার সম্ভাবনা নেই। 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এবং সরকারের উপদেষ্টারা ফেব্রুয়ারিতেই নির্বাচন চায়। প্রধান উপদেষ্টা বারবার বলছেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া আমাদেরও দায়িত্বে থাকার ইচ্ছা নেই।

বুধবার ১ অক্টোবর দুর্গাপূজার নবমীতে বরিশালে এক মন্দির পরিদর্শনের সময় এসব বলেন তিনি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে অনেক সংস্কার করা হয়েছে। সংস্কার আমরা করে যাচ্ছি। ঐকমত্য পরিষদ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, তার সাথে সংবিধানের পরিবর্তন জড়িত। তাই সেখানে রাজনৈতিক দলগুলোর সহমত ছাড়া কাজ করা যাবে না। কিন্তু সাধারণ সংস্কারগুলো করা হয়েছে এবং আমরা করে যাচ্ছি।

তিনি আরও বলেন, পাহাড়িদের সহিংসতা নিয়ে আমার তেমন কিছু বলার এখতিয়ার নেই। কিন্তু আমরা সবাইকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষ মিলেই বাংলাদেশ। সবাই এক সাথে শান্তিতে বাস করবে এটাই আমাদের চাওয়া। যারা এই শান্তি ভঙ্গ করবে তাদের শাস্তির আওতায় আনা হবে।

বিষয়:আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আওয়ামী লীগ বরিশাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…