চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালাময়ী জালালের প্রার্থিতা নিয়ে যা বললেন চিফ রিটার্নিং অফিসার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
প্রার্থিতা নিয়ে আলোচনা করছেন একজন ব্যক্তি জেলে বন্দী অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালাময়ী জালালের প্রার্থীতা নিয়ে যা বললেন চিফ রিটার্নিং অফিসার

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের প্রার্থিতা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিবে টাস্কফোর্স তদন্তের মাধ্যমে। যদিও একই অভিযোগে তাকে এরই মধ্যে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৭ আগস্ট) সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ কথা বলেন।

অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ভিপি প্রার্থী জ্বালাময়ী জালালের বিরুদ্ধে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ আসেনি নির্বাচন কমিশনে। অভিযোগ পেলে টাস্কফোর্স তদন্ত করে সিদ্ধান্ত নেবে তার প্রার্থীতা বাতিল হবে কিনা।

Banglabid

এর আগে মঙ্গলবার ২৬ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে ছুরিকাঘাতের শিকার হন রবিউল হক।

রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, এ ঘটনায় হল প্রশাসন বাদী হয়ে জালাল আহমদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। এখন মামলাটি পরবর্তী ধাপে প্রচলিত আইন অনুযায়ী এগিয়ে যাবে।

ঘটনার পর জালাল আহমদের ভিপি প্রার্থিতা বহাল থাকবে কি-না এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তারা নিজেদের বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিফ রিটার্নিং অফিসারটাস্কফোর্সডাকসু নির্বাচনতদন্তভিপি প্রার্থী জালাল
শেয়ারTweetPin

সর্বশেষ

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT