চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সংঘের শপথ অনুষ্ঠানে যে অনুরোধ করলেন সেলিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
শিল্পী সংঘের শপথ অনুষ্ঠানে বক্তা সেলিমের অনুরোধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিভিশন নাটকের শিল্পীদের সবচেয়ে বড় সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১৯ এপ্রিল। বুধবার (২৩ এপ্রিল) নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা শপথগ্রহণ করেছেন।

তাদের শপথ পাঠ করান প্রবীণ অভিনেতা খায়রুল আলম সবুজ। তিনি নির্বাচনের প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শপথ অনুষ্ঠানে শিল্পী সংঘকে অভিনন্দন জানাতে উপস্থিত হয়েছিলেন ডিরেক্টর গিল্ডের সভাপতি ও দর্শকপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম।

সেলিম এসময় বলেন, এবারের নির্বাচনে অভিনয় শিল্পী সংঘের ভোটাররা তারা তাদের যোগ্য নেতৃত্ব চিনে নিতে পেরেছে, সেজন্য ভোটারদের আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভোটাররা কখনো যোগ্য প্রার্থীকে চিনতে ভুল করে না। তারা ঠিক কাজটিই করেছে।

Banglabid

এসময় শিল্পী সংঘ নিয়ে সেলিম বলেন, অভিনয় শিল্পী সংঘ শুরু হয়েছিলো চারজনের হাত ধরে। তৌকীর আহমেদ এটির স্বপ্ন দেখেছিলেন। এছাড়া জাহিদ হাসান, আমি এবং আজিজুল হাকিম- সবাই মিলে তৌকীরের সেই স্বপ্ন বাস্তবায়ন করেছিলাম। আমাদের এই চার জনের ঐকান্তিক ইচ্ছে, শিল্পী সংঘের সব কমিটির সাথে যেন আমাদের এই চারজনের কেউ না কেউ যুক্ত থাকেন।

শিল্পী সংঘের নেতৃত্বের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, অতীতে শিল্পী সংঘের সাথে আমি ছিলাম, তৌকীর ছিলো, জাহিদ হাসান প্রথম দিকে ছিলো, চলতি নতুন কমিটির সাথে হাকিম যুক্ত হলো। আমি খুব খুশি হয়েছি যে, অভিনয় শিল্পী সংঘের প্রতিষ্ঠাকালীন যারা প্রতিষ্ঠাতা তাদের মধ্যে যেন একজন অন্তত কমিটির সাথে যুক্ত থাকেন। বর্তমানে যারা নেতৃত্বে এলেন, তাদের মাধ্যমে পরবর্তীতে যারা নেতৃত্বে আসবেন- তাদের কাছে একটি অনুরোধ করে যেতে চাই, আমরা যতোদিন জীবিত আছি আপনারা চেষ্টা করিয়েন, কমিটিতে যেন নূন্যতম আমাদের যেন অংশগ্রহণ থাকে। সেটা একজন সাধারণ সদস্য হিসেবে হোক, বা হোক সভাপতি বা সহসভাপতি হিসেবে। যে কোনোভাবেই হোক, আমাদের জীবিতকালীন অবস্থায় যেন এই সংঘের সাথে আমাদের যুক্ত রাখা হয়।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু । শপথ নেওয়ার পর আজাদ আবুল কালাম বলেছেন, “সংগঠনের সব সদস্যদের নিয়ে কাজ করতে চাই। শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনয় শিল্পী সংঘছোটপর্দানাটকলিড বিনোদনশিল্পী সংঘসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT