আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর ‘এক বাক্যে বিশ্বকে’ যা বললেন জয়শঙ্কর

জয়শঙ্কর স্মার্টফোনের স্ক্রিনে তাকিয়ে চিন্তাশীল মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপারেশন সিন্দুরের পর জয়শঙ্কর এক বাক্যে বিশ্বকে বলছেন, তিনি তার দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাহেলগামে পর্যটকদের হত্যার প্রতিশোধ নিতে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিগুলোর ওপর ভারতীয় সশস্ত্র বাহিনীর চালানো ‘অপারেশন সিন্দুর’-এর কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ববাসীর উদ্দেশে একলাইন বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

আজ (৭ মে) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সামাজিক মাধ্যমে দেওয়া ওই বার্তায় জয়শঙ্কর বলেন, বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখাতে হবে।

উল্লেখ্য, ২২ এপ্রিল পাহেলগামের ঘটনার পর, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন জয়শঙ্কর। আলজেরিয়া, গ্রিস, সিয়েরা লিওন, গায়ানা, পানামা, স্লোভেনিয়া ও সোমালিয়ার নেতাদের সঙ্গে কথা বলেন তিনি।

ওই আলাপচারিতায় ভারতের অবস্থান তুলে ধরে জয়শঙ্কর বলেছিলেন, পাহেলগামের ঘটনার দায়ীদের বিচারের আওতায় আনা হবে—এই প্রতিশ্রুতিতে ভারত অটল।

মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলার পাল্টা জবাবও দিয়েছে পাকিস্তান। এ পাল্টা-পাল্টি হামলায় দুইদেশে এখন পর্যন্ত প্রায় ৪০ জন নিহত হয়েছে এবং ভারতীয় ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।

বিষয়:‘অপারেশন সিঁদুর’ এস জয়শঙ্কর ভারত-পাকিস্তান উত্তেজনা ভারত-পাকিস্তান যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…