দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্ট কাউন্সিলর বা ‘শিক্ষার্থী উপদেষ্টা’র কাজ কী এবং তার কাছ থেকে শিক্ষার্থীরা কী ধরনের সহযোগিতা পেতে পারেন তা নিয়ে স্পষ্ট ধারণা নেই অনেক শিক্ষার্থীর। শিক্ষার্থী উপদেষ্টার পরামর্শ গ্রহণ করা এবং যৌন নিপীড়ন প্রতিরোধ সেল নিয়ে ভর্তির পরই শিক্ষার্থীদের স্পষ্ট ধারণা দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনেরা।






