বিনোদন

‘দঙ্গল’ অভিনেত্রীর মৃত্যুর কারণ জানালেন তার বাবা

দঙ্গল অভিনেত্রীর ছবি, তার বাবা মৃত্যুর কারণ ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দঙ্গল সিনেমার অভিনেত্রী, তার বাবা মৃত্যুর কারণ ব্যাখ্যা করছেন, বাংলাদেশি সংবাদ সংক্রান্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

আমির খানের ‘দঙ্গল’ কন্যা সুহানি ভাটনাগরের অকাল মৃত্যুতে সবাই হতবাক। মাত্র ১৯ বছর বয়সে চলে গেলেন তিনি। মৃত্যুর পর গণমাধ্যমগুলো জানিয়েছিল ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে তার। কিন্তু পরে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে বিরল চর্মরোগের চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়ায় মারা গেছেন সুহানি।

সুহানির বাবা পুনীত ভাটনাগর ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ডার্মাটোমায়োসাইটিস নামের বিরল এক রোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। হাসপাতালে তার চিকিৎসা চলছিল। এই রোগের একমাত্র চিকিৎসা হিসেবে স্টেরয়েড দেয়া হয়েছিল। স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়ায় সুহানির রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়।

পুনীত বলেন, ‘তার হাতে দুই মাস আগে একটি লাল দাগ দেখা গিয়েছিল। আমরা ভেবেছিলাম অ্যালার্জি। ফরিদাবাদের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করি আমরা। কিন্তু কেউ রোগ ধরতে পারেননি। তার অবস্থা খারাপ হতে থাকলে আমরা তাইকে এইমসে ভর্তি করাই। কিন্তু কোনো উন্নতি ছিল না এবং তার ফুসফুস বিকল হয়ে গিয়েছিল অতিরিক্ত তরল জমে।’

‘দঙ্গল’ ছবিতে আমির খান মহাবীর সিং ফোগাটের মেয়ে ববিতা ফোগাটের (ছোটবেলা) চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। ছবিতে সুপারস্টার আমির খান, সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

বিষয়:সুহানি ভাটনাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…