ক্রিকেট

প্রধানমন্ত্রীর ডাকে মত পাল্টেছেন তামিম ইকবাল

প্রধানমন্ত্রীর ডাকে মত পাল্টেছেন তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেটার।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

দু’ দিনের ‘রূদ্ধশ্বাস পরিস্থিতির’ অবসান হলো। দেশের ক্রিকেটে ফিরলো স্বস্তির নিঃশ্বাস। অবসরের আকস্মিক সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সস্ত্রীক গণভবনে গিয়ে নিজের মত পাল্টেছেন ওয়ানডে অধিনায়ক। সাথে দেড় মাসের ছুটিও পেয়েছেন তিনি। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলে খেলবেন দেশসেরা ব্যাটার তামিম ইকবাল।

বিষয়:তামিম ইকবাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…