১০ তারিখ সকালে ঢাকা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ছিল। সেখানে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীও এসেছিলেন। সেখানে কথা-কাটাকাটির জেরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মারধর করা হয়। বিষয়টি ঘটনাস্থলেই মীমাংসা করা হয়। কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সেটি মেনে নেননি। পরে তাঁরা সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় এসে জড়ো হন। তারপর ঢাকা কলেজে হামলার চেষ্টা করেন।







