আন্তর্জাতিক

নাভালনির মৃত্যুতে পুতিনের সরকারকে দায়ী করছে পশ্চিমারা

পুতিন ও নাভালনি ছবি, রাশিয়া ও পশ্চিমাদের রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিন ও নাভালনি ছবি, রাশিয়া ও পশ্চিমাদের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাত্র ৪৭ বছর বয়সে কারাগারে মৃত্যু হয়েছে রাশিয়ার সবচেয়ে আলোচিত বিরোধী দলীয় নেতা এবং পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সি নাভালনির। এই ঘটনার জন্য পুতিনের সরকারকে দায়ী করছে পশ্চিমাদেশগুলো।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক হওয়ায় অ্যালেক্সি নাভালনির নাভালনির মৃত্যুর জন্য পুতিন ও তার সরকারকে দায়ী করেছেন দেশটির ভিন্ন মতাবলম্বী ব্যক্তি ও পশ্চিমা দেশগুলো।

শান্তিতে নোবেলজয়ী রাশিয়ার নাগরিক দিমিত্রি মুরাতোভ বলেছেন, নাভালনিকে ৩ বছর ধরে নির্যাতন ও যন্ত্রণা দেওয়া হয়েছে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেন, জীবন দিয়ে তিনি নিজের সাহসের প্রতিদান দিয়ে গেলেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, নাভালনির মৃত্যু রাশিয়ার জনগণের জন্য এক বিরাট ধাক্কা।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, রুশ কর্তৃপক্ষ যে গল্পই বলুক না কেন, রাশিয়াই এর জন্য দায়ী।

বিষয়:ঋষি সুনাক কমলা হ্যারিস নাভালনি পুতিন যুক্তরাষ্ট্র রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…