চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফ্রি হিট’ নির্ধারণ করবে দর্শক, ৬ উইকেট হারালেই অলআউট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ২৩, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দ্রুত রান তুলতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের জুড়ি নেই। এতদিন আরবের টি-১০ লিগে রানের ফোয়ারা ছোটালেও স্বাদ মিটছিল না তাদের। উদ্ভট সব নিয়ম চালু করে তাই ‘দ্য সিক্সটি’ নামে ৬০ বলের আস্ত এক ক্রিকেট টুর্নামেন্টই আয়োজন করতে চলেছে দেশটি। সিক্সটির প্রথম সংস্করণ আসছে ২৪ থেকে ২৮ আগস্ট সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে হবে।

৬০ বলের ক্রিকেট নতুন না হলেও নতুনত্ব এনেছে উইন্ডিজ। যোগ করেছে নতুন সব নিয়ম। গতানুগতিক ১০ উইকেটের পরিবর্তে ৬ ব্যাটারকে আউট করতে পারলেই ইনিংস শেষ হবে। পাওয়ার প্লে হিসেবে দু’ওভার বরাদ্দ থাকলেও প্রথম ১২ বলে দুটি ছক্কা হাঁকাতে পারলে তৃতীয় ওভারও পাওয়ার প্লে হিসেবে গণ্য হবে।

ইনিংসের প্রথম ৩০ বল একপ্রান্ত থেকে করে শেষ ৩০ বল অন্যপ্রান্ত থেকে করতে হবে বোলারদের। নির্ধারিত সময়ে ওভার শেষ না করতে পারলে শাস্তি হিসেবে থাকছে শেষ ৬ বলে ১ ফিল্ডার কম নিয়ে ফিল্ডিং করার।

এছাড়া ‘মিস্ট্রি ফ্রি হিট’ নামে নতুন এক নিয়মও চালু করেছে উইন্ডিজ। যেখানে খেলা দেখতে আসা দর্শকরা অ্যাপসের মাধ্যমে ভোট দেয়ার সুযোগ পাবে। দর্শক ভোটে নিদিষ্ট সময়ে একটি ফ্রি হিট নির্ধারণ করা হবে। পরে সেই বলে আউট হলেও ব্যাটাররা বেঁচে যাবেন। ক্রিকেটের এই নতুন সংস্করণ নিয়ে বেশ উচ্ছ্বসিত সিডব্লিউআই সভাপতি রিকি স্কেরিট।

‘আমি উদ্ভাবন, উত্তেজনা এবং বিনোদন নিয়ে সত্যিই বেশ উচ্ছ্বসিত। খুব শিগগিরিই এটি ভক্তদের কাছে আসতে চলেছে। ক্রিকেটপ্রেমীরা একদম নতুন উদ্ভাবন দেখতে পাবে যা টি-১০ ক্রিকেটকে পরিবর্তন করবে এবং খেলাটিকে আরও দ্রুত গতিসম্পন্ন এবং অ্যাকশন প্যাকড করে তুলবে।’

প্রথম আসরে অংশ নেবে ছেলেদের ছয়টি দল এবং তিনটি নারী দল। খেলবেন বিশ্বের অনেক সেরা ক্রিকেটারই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সিনেমায় দর্শক নেই, তবে বিশ্বকাপ দেখতে উপচে পড়া ভিড়!

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড: সংসদে বিল পাস

জুলাই ৭, ২০২৬

ভারী বর্ষণের কারণে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

জুলাই ৭, ২০২৬

মেসিদের জন্য নতুন চ্যালেঞ্জ, কে এই হামজা?

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT