চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজে সিরিজ হেরেও ‘ভালো’ই বলছেন পান্ডিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ পূর্বাহ্ণ ১৪, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ক্যাপ, সানগ্লাস ও জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটি হেরে শঙ্কা জাগে সিরিজ হারের। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দুই ম্যাচে জয় ছিনিয়ে নিলেও শেষ ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করেছে ভারত। ক্যারিবীয়দের বিপক্ষে হার থেকে অবশ্য শিক্ষা নিতে চান সফরকারী অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

ম্যাচ শেষে ২৯ বর্ষী অলরাউন্ডার বলেছেন, ‘টি-টুয়েন্টিতে কী করা উচিত এ বিষয়ে বোঝার জন্য আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে। কখনও কখনও হেরে যাওয়াটা ভালো, তাতে অনেককিছু শেখা যায়। তবে এ কথাতে আসলে ম্যাচের ফল ঢাকার কোনো সুযোগ নেই। ইতিবাচক হল, আসলেই এখান থেকে এই দলের অনেককিছু শেখার আছে। এটাও সত্য যে আজকের ম্যাচটি অনেকটাই একতরফা মনে হয়েছে। শেষ হাসি তারাই হেসেছে। জয়-পরাজয় খেলারই একটি অংশ। আমাদের এখন শেখার দিকেও মনোযোগ দিতে হবে।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৮ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের দেয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ১২ বল হাতে রেখে জয়ের দেখা পেয়ে যায় স্বাগতিক দল। শেষ ম‍্যাচে জিতে ৩-২ ব‍্যবধানে সিরিজ নিজেদের করেছে রোভম্যান পাওয়েলের দল।

সিরিজটি জিততে পারলে অবশ্য নতুন রেকর্ড গড়া হতো ভারতের। প্রথম দুই ম্যাচে হেরেও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জিতে ১৮ বছরের ইতিহাসে প্রত্যাবর্তনের নতুন গল্প লেখার সুযোগ ছিল। কোনো দলের এভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়ের স্বাদ পাওয়া হয়নি।

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টিব্র্যান্ডন কিংভারতলিড স্পোর্টসসূর্যকুমারহোপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কিন কংগ্রেসম্যানের সাথে আওয়ামী লীগ-বিএনপিসহ সুশীল সমাজ প্রতিনিধির বৈঠক

পরবর্তী

বঙ্গবন্ধু হত্যা মামলা: আইন অনুযায়ী সব সুযোগ দিয়ে বিচার ও রায় কার্যকর

পরবর্তী
মানবাধিকার ও মানবতাকে পদদলিত করেছেন বঙ্গবন্ধুর খুনি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু হত্যা মামলা: আইন অনুযায়ী সব সুযোগ দিয়ে বিচার ও রায় কার্যকর

সড়ক দুর্ঘটনা সতর্কতা সংকেত, ট্রাফিক কনসার্নের জন্য সচেতনতা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT