ক্রিকেট

পাওয়েলকে অধিনায়ক করে বিশ্বকাপের দল দিল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের দুই খেলোয়াড় হাসিমুখে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের দুই খেলোয়াড় বিশ্বকাপের জন্য অধিনায়ক পাউয়েলসহ প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। অধিকাংশ দল স্কোয়াড দিলেও একটু দেরিতে সেটি জানাল ক্যারিবীয়ান দ্বীপদেশটি। ১৫ সদস্যের ওই দলের অধিনায়কত্ব করবেন পেস অলরাউন্ডার রোভম্যান পাওয়েল।

ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপের গ্রুপ ‘সি’তে আছে। গ্রুপটির বাকি দলগুলো হল- আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং উগান্ডা। ২ জুন গায়ানায় পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজ দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলঝারি জোসেফ, জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

বিষয়:আফগানিস্তান উগান্ডা ওয়েস্ট ইন্ডিজ গায়ানা টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ পাওয়েল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…