চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাদের নিয়ে বিশ্বকাপে যাবে ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ সদস্যের এই দলে নতুন মুখ কুইন্টেন স্যাম্পসন। তবে পেসার আলঝারি জোসেফ চোটের কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন। বিশ্বকাপে দলটিকে নেতৃত্ব দিবেন শাই হোপ। এই দলই সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ শুরুর আগে একটি তিন ম্যাচের সিরিজ খেলবে।

২০২৪ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় এবারের দলটি একটু আলাদা। কারণ নিকোলাস পুরান এবং আন্দ্রে রাসেলসহ বেশ কয়েকজন অভিজ্ঞ তারকা অবসর নিয়েছেন। তবে ওয়েস্ট ইন্ডিজের এখনও জেসন হোল্ডার এবং জনসন চার্লসের মত অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। হোল্ডার ৮৬টি টি-টোয়েন্টি খেলেছেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে চার্লসের পঞ্চম বিশ্বকাপ।

পুরান এবং রাসেলের অনুপস্থিতিতেও ওয়েস্ট ইন্ডিজের দল দুই বছর আগের দলের মতোই। শুধুমাত্র নতুন স্যাম্পসন। গত সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তার টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল। তিন ইনিংসে মাত্র ৩৫ রান করেছিলেন তিনি। ২০২৫ সালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে সফলতা তাকে নির্বাচিত করেছে।

বিশ্বকাপ ও সাউথ আফ্রিকা সিরিজে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড:
শাই হোপ (অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেইন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, কুয়েন্টিন স্যাম্পসন, জেডেন সিলস এবং রোমারিও শেফার্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপপুরানভারতরাসেললিড স্পোর্টসশ্রীলঙ্কাহোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT