চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাফির ৫ উইকেটে উইন্ডিজকে অল্পে থামিয়ে লিড বাড়াচ্ছে কিউইরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেটার মাঠে হাঁটছেন, ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা সোয়া দুইশ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে দেড়শ পেরিয়েই অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। জ্যাকব ডাফি ও ম্যাট হেনরির বোলিং তোপে বড় লিড তুলে নিয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে সব উইকেট হাতে রেখে শতরানের কাছে লিড টেনে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে কিউইবাহিনী।

ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে ক্যারিবিয়ানরা টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলে ৯ উইকেটে ২৩১ রানে প্রথমদিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসরা দ্বিতীয় দিনের সকালে নেমে আর কোন রান যোগ করতে পারেনি। ৭০.৩ ওভারে ২৩১ রানে অলআউট হয় প্রথম ইনিংসে। পরে ব্যাটে নেমে ৭৫.৪ ওভারে ১৬৭ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় উইন্ডিজ। কিউইরা এগিয়ে থাকে ৬৪ রানে।

বুধবার বিকেলে ৬৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে কোন উইকেট না হারিয়ে ৩২ রানে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। ৯৬ রানের লিড হয়ে গেছে। টম ল্যাথাম ১৪ ও ডেভন কনওয়ে ১৫ রানে তৃতীয় দিনে লিড বাড়াতে নামবেন।

সকালে প্রথম ইনিংসে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১০ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ের শুরু করে। দুঃসময়ে ওপেনার ত্যাগনারায়ণ চন্দরপল ও শাই হোপ ৯০ রানের জুটি গড়ে সাময়িক হাল ধরেন। চন্দরপল ১৬৯ বলে ৫২ রানে সাজঘরে ফেরেন। হোপ ১২৭ বলে ৫৬ রানে আউট হন।

বাকি ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। জন ক্যাম্পবেল ১, আলিক অ্যাথানাজে ৪, অধিনায়ক রোস্টন চেজ শূন্য, জাস্টিন গ্রিভস শূন্য, টেভিন ইমলাচ ১৪, কেমার রোচ ১০* রানের বেশি দিতে পারেননি অবদানের খাতায়।

৩৪ রান খরচায় ক্যারিবীয়দের ৫ উইকেট তুলে নেন জ্যাকব ডাফি। ম্যাচ হেনরি নেন ৩ উইকেট, ৪৩ রানে। জ্যাক ফোল্কস নিয়েছেন ২ উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজচন্দরপলটেস্ট সিরিজডাফিনিউজিল্যান্ডলাথামলিড স্পোর্টসহেনরিহোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT