চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিততে গড়তে হবে রেকর্ড, লড়াই চালিয়ে যাচ্ছে উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে দর্শক ও কোচরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টে সর্বোচ্চ রানতাড়া করে জয়ের রেকর্ড ৪১৮ রান। ওয়েস্ট ইন্ডিজের সামনে সেখানে ৫৩১ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চ টেস্টে জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে ক্যারিবীয়দের। জাস্টিন গ্রিভস ও শাই হোপের দৃঢ়তায় এগিয়ে চলেছে সফরকারী দল।

সিরিজের প্রথম টেস্টে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ৭০.৩ ওভারে কিউইরা সব উইকেট হারিয়ে ২৩১ রানের সংগ্রহ গড়ে প্রথম ইনিংসে। জবাবে ৭৫.৪ ওভারে ১৬৭ রানে উইন্ডিজ অলআউট হলে ৬৪ রানের লিড পায় টম ল্যাথামের দল।

দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৪৬৬ রানে নিউজিল্যান্ড ইনিংস ঘোষণা করে। ক্যারিবীয়দের লক্ষ্য দাঁড়ায় ৫৩১ রান। ৭৮ রানে ৫ উইকেট শিকার করেছেন ক্যারিবীয় পেসার কেমার রোচ।

শুক্রবার ব্যাটে হাল ছেড়ে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। লড়ছে দারুণভাবে। ৪ উইকেটে ২১২ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে। জন ক্যাম্পবেল ১৫, ত্যাগনারায়ণ চন্দরপল ৬, আলিক অ্যাথানাজে ৫ আর রোস্টন চেজ ৪ রানে আউট হন। শাই হোপ এবং জাস্টিন গ্রিভস খেলতে থাকেন মাটি কামড়ে। হোপের সেঞ্চুরি ও জাস্টিনের ফিফটিতে লড়াই জারি আছে।

১৮৩ বলে ১১৬ রানে অপরাজিত আছেন হোপ এবং ১৪৩ বলে ৫৫ করে জাস্টিন অপরাজিত আছেন। জিততে শেষদিনে দরকার আরও ৩১৯ রান। হাতে ৬ উইকেট।

সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ডটিও ওয়েস্ট ইন্ডিজেরই। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ উইকেটে জিতেছিল তারা। এবার সুযোগ নিজেদের ছাড়িয়ে যাওয়ার।

Reneta

হ্যাগলি ওভালে ২৮৫ রান তাড়া করার ইতিহাস রয়েছে। নিউজিল্যান্ড ২০২৩ সালে রেকর্ডটি গড়ে জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজজাস্টিনটেস্ট সিরিজনিউজিল্যান্ডলিড স্পোর্টসল্যাথামশাই হোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT