ক্রিকেট

সাউথ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ম্যাচের দৃশ্য, মাঠে খেলোয়াড়রা ব্যাটিং ও বোলিং করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেম্বা বাভুমার অনবদ্য ব্যাটিংয়ে সিরিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ পেয়েছিল সাউথ আফ্রিকা। পাহাড়সম লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ক্যারিবীয়রা। ২৮৪ রানের বড় জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছেন প্রোটিয়ারা। 

জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ৩২১ রানে থামে সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে এগিয়ে থাকা ৬৯ রানসহ মোট ৩৯০ রানের লক্ষ্য দেয় ক্য়ারিবীয়দের। সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ১৭২ রান করেন অধিনায়ক টেম্বা বাভুমা।  জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০৬ রানেই থামে সফরকারী দলের ইনিংস।

২৮৭ রান ও ৩ উইকেট হাতে রেখে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সাউথ আফ্রিকা। ২৯৩ রানে ফেরেন বাভুমা। ১৭২ রানের ইনিংস খেলেন তিনি। এরপর ৩২১ সবকটি উইকেট হারায় স্বাগতিক দল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন মায়ার্স ও জেসন হোল্ডার। যোসেফ নেন দুটি, কেমার রোচ ও রেইমন রেইফার নেন একটি করে উইকেট।

সাউথ আফ্রিকার দেয়া রানের পাহাড় তাড়া করতে নেমে মাত্র ৩৪ রানে ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম উইকেটে সর্বোচ্চ ৪৮ রানের জুটি পায় সফরকারী ব্যাটাররা। ৮২ রানে ফেরেন জেসন হোল্ডার। ১৯ বলে ১৯ রান করেন তিনি। এরপর ২৪ রানে বাকী ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন জসোয়া ডি সিলভা। প্রোটিয়াদের হয়ে ৩টি করেন উইকেট নেন জেরাল্ড কোয়েৎজি ও সিমন হার্মার। কাগিসো রাবাদা ও কেশভ মাহারাজ নেন ২টি করে উইকেট।

এর আগে বুধবার টসে জিতে আগে ব্যাট করে ৩২০ রান সংগ্রহ করেছিল সাউথ আফ্রিকা। জবাবে নেমে মাত্র ২৫১ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ জোহানেসবার্গ বাভুমা রাবাদা সাউথ আফ্রিকা হোল্ডার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…