চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুরু’ থেকেই শেষ করছেন অ্যান্ডারসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যান্ডারসন ও তার সতীর্থরা ক্রিকেট মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। লর্ডসে সিরিজের প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন ইংলিশ পেসার জেসম অ্যান্ডারসন। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ৪১ বর্ষী ডানহাতি পেসারের বিদায়ী ম্যাচ। সাদা পোশাকে যেখান থেকে ক্যারিয়ার শুরু করেছিলেন, সেখান থেকেই ২২ বছরের টেস্ট যাত্রার ইতি টানছেন কিংবদন্তি।

২১ বছর আগে টেস্ট ক্রিকেটে লর্ডসে অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের, জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে ঝুলিতে ভরেছিলেন ৫ উইকেট। একই মাঠে ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ারের শেষ টানতে চলেছেন। দিনটি আবেগপূর্ণ ডানহাতি পেসারের। অ্যান্ডারসনের টেস্ট ক্যারিয়ারে প্রাপ্তির ডালা পরিপূর্ণ। অবসরের এক সপ্তাহ আগেও কাউন্টিতে করেছেন দুর্দান্ত বোলিং। নিয়েছেন ৭ উইকেট।

২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় অ্যান্ডারসনের। পরের বছর লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক তার। ১৮৭ টেস্ট খেলে ৭০০ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন।

সাদা পোশাকে উইকেটে ইংলিশ পেসারের উপরে আছেন কেবল দুজন বোলার- অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন (৮০০) ও প্রয়াত লেগ স্পিনার শেন ওয়ার্ন (৭০৮)। ব্যাট হাতে এ ফরম্যাটে এক ফিফটির পাশাপাশি ১,৩৫৩ রান করেছেন অ্যান্ডারসন।

সাদা বলের ক্রিকেট অনেক আগেই ছেড়েছেন অ্যান্ডারসন। ২০১৫ সালের মার্চে সিডনিতে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছেন। শেষ টি-টুয়েন্টিতে নেমেছিলেন আরও ছয় বছর আগে, ২০০৯ সালের নভেম্বরে সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকার বিপক্ষে। ১৯৪ ওয়ানডেতে ২৬৯ এবং ১৯ টি-টুয়েন্টিতে ১৮ উইকেট শিকার করেছেন।

‘একজনের ১৮৮তম টেস্ট, দুজনের প্রথম’ এমন বার্তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও দুদিন আগে একাদশ প্রকাশ করে ইংল্যান্ড। ১৮৮তম ম্যাচ খেলার অপেক্ষায় থাকা নাম জেমস অ্যান্ডারসন। আর প্রথমবার সাদা পোশাকে নামবেন জেমি স্মিথ ও গাস অ্যাটকিনসন।

ঘরোয়া ক্রিকেটে তিন সংস্করণে ছন্দে থাকা ২৩ বর্ষী স্মিথ পালন করবেন উইকেটরক্ষকের দায়িত্ব। সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে চলতি মৌসুমে ৫৬.৪১ গড়ে তার সংগ্রহ ৬৭৭ রান। অন্যদিকে রঙিন পোশাকে ১২ ম্যাচ খেলা অ্যাটকিনসন চলতি বছরের শুরুতে ভারত সফরেও ছিলেন দলের সঙ্গে। কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি ২৬ বর্ষী পেসার।

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন।

ট্যাগ: অ্যাটকিনসনঅ্যান্ডারসনইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ওয়ানডেলর্ডস টেস্টলিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সারাদেশে চলছে কোটা বিরোধী বাংলা ব্লকেড

পরবর্তী

‘সারফিরা’-কে ক্যারিয়ার সেরা সিনেমা বললেন অক্ষয়

পরবর্তী
অভিনেতা সারফিরা সিনেমার দৃশ্যে, গভীর ভাবনায় মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সারফিরা’-কে ক্যারিয়ার সেরা সিনেমা বললেন অক্ষয়

ঢাকায় এক মঞ্চে নচিকেতা, অর্ণব, সানি ও আর্মিনের পারফরমেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় এক মঞ্চে নচিকেতা-অর্ণব, সঙ্গে সানি-আরমিন

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT