চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে দুই কথা মনে রাখতে বললেন পর্দার ওসি হারুন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৩
বিনোদন
A A

২০২১ সালের সর্বাধিক আলোচিত ও প্রশংসিত বাংলা ওয়েব সিরিজ ‘মহানগর’। সমকালীন সমাজ ও রাজনীতির সাহসী গল্প নিয়ে কাজ করায় প্রশংসিত হয়েছিলেন নির্মাতা আশফাক নিপুণ। সিরিজটিতে ওসি হারুন চরিত্রে দুর্দান্ত অভিনয় করে অন্যরকম দর্শকপ্রিয়তার দেখা পেয়েছিলেন মোশাররফ করিম।

পর্দার সেই ওসি হারুন আবারও ফিরছেন ‘মহানগর’ এর অন্তিম পর্ব নিয়ে। দর্শক যা আগামি ঈদুল ফিতরে ভারতীয় প্লাটফর্ম হইচইতে দেখতে পারবেন। এ তথ্য পুরনো। কিন্তু তার আগে দর্শকের উদ্দেশে নতুন বার্তা নিয়ে এলেন ওসি হারুন।

শনিবার (২৫ মার্চ) বিকেলে ‘মহানগর’ এর নতুন টিজার প্রকাশিত হয়েছে। যেখানে ভয়েস ওভারে সাহসী সংলাপে পাওয়া যায় ওসি হারুনকে! সিরিজটির অন্তিম পর্বে কোন কাহিনী থাকবে, সেটা এখনও প্রকাশ করেননি নির্মাতা। তবে এই টিজারে কিছুটা আভাস দিয়েছেন।

ওসি হারুনের কণ্ঠে শোনা যায় দারুণ কিছু সংলাপ। তিনি বলেন, ‘ঢাকা মহানগর। মহানগরের রাস্তায়, ফুটপাতে, ওলিতে গলিতে, কতো শত গল্প। শাসকের গল্প, শোষিতের গল্প। ক্ষমতায় উঠার গল্প, ক্ষমতার সাথে পেরে না উঠার গল্প। মহানগরে প্রতিদিন হাজার হাজার মানুষ পিসে যায় সিস্টেমের চাপে। এই সিস্টেমের কোনায় কোনায় ভূত। ভূতদের সাথে পাল্লা দিতে হলে মাঝে মাঝে নিজেকেও ভূত সাজতে হয়।’

টিজারের শেষে সেই চেনা ভঙ্গিতে ‘দুইটা কথা মনে রাখার’ পরামর্শ নিয়ে উপস্থিত হন ওসি হারুন। ওসি হারুন বলেন, ‘দুইটা কথা মনে রাখবেন। এক. নামটা হচ্ছে হারুন। দুই. হারুন এতো সহজে হারে না।’

২০২১ সালে ‘মহানগর’ মুক্তির পর ভীষণ সাড়া ফেলে দেয় আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজটি। এরপর থেকেই দ্বিতীয় সিজন এর জন্য মুখিয়ে রয়েছে বাংলাদেশ ও ভারতের দর্শক। প্রায় সময়ই সিরিজটির দ্বিতীয় সিজন কবে আসছে, এটা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় নিপুণ সহ সংশ্লিষ্টদের।

Reneta

আদৌ ‘মহানগর’ এর দ্বিতীয় সিজন আসবে কিনা, সেটা নিয়েও তৈরী হয় সংশয়। অবশেষে সব শঙ্কা দূর করে গত জানুয়ারিতে অন্তিম পর্বের ঘোষণা দেয় হইচই। সিরিজে ওসি হারুনের চরিত্রে মোশাররফ করিম ছাড়া প্রথম পর্বের আর কেউ আছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশফাক নিপুণওয়েব সিরিজওসি হারুনমহানগরলিড বিনোদনসিনেমাসিরিজহইচই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, ১৪৪ ধারা প্রত্যাহার

জুলাই ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেন্ডিং মেশিনের ‘স্ট্র চাটা’য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT