চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলে হিজবুল্লাহ যেসব অস্ত্র দিয়ে হামলা করছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং তার উত্তরসূরি রাশিয়ার তৈরি একাধিক ক্ষেপণাস্ত্র এবং রকেট রয়েছে লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অস্ত্রাগারে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের তুলনায় এই দলটির যোদ্ধার সংখ্যা দ্বিগুণের বেশি। অস্ত্রসম্ভারেও অনেক এগিয়ে লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ।

আনন্দবাজার জানিয়েছে, নানা ক্যালিবার এবং দূর পাল্লার রকেটের পাশাপাশি ইরানের মদতপুষ্ট এই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে রয়েছে গাইডেড ক্ষেপণাস্ত্রও! গত চার দিনের সংঘাতের ফলাফল বলছে, উত্তর সীমান্তে পুরোদস্তুর যুদ্ধ শুরু হলে গাজার মতো আধিপত্য দেখানো কঠিন হবে তেল আবিবের।

সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং তার উত্তরসূরি রাশিয়ার তৈরি একাধিক ক্ষেপণাস্ত্র এবং রকেট রয়েছে হিজবুল্লাহর অস্ত্রাগারে। সেখানে রয়েছে, চীনের ল্যান্ড টু ল্যান্ড এবং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও। এর পাশাপাশি ইরানে তৈরি ল্যান্ড টু ল্যান্ড এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও রয়েছে এই সশস্ত্র গোষ্ঠীর হাতে। পশ্চিমি সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইরানের সামরিক প্রযুক্তিগত পরিকাঠামো কাজে লাগিয়ে বেশ কয়েকটি পুরনো রুশ ক্ষেপণাস্ত্রের আধুনিকীকরণও করেছে তারা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত রুশ রকেট কাতুসা এবং তার পরবর্তী সংস্করণ বিএম-২১ গ্রাদ হিজবুল্লাহর অন্যতম শক্তি। সামরিক ট্রাকে বহনযোগ্য ১০৭ এবং ১২২ মিলিমিটারের এই মাল্টি ব্যারেল রকেট-এর বেশ কয়েকটি সংস্করণ রয়েছে এই বাহিনীর হাতে। ১১ থেকে ৫২ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের কয়েকটি ইতিমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োগ করেছে তারা। সোভিয়েত আমলের ৩৫ কিলোমিটার পাল্লার বিএম-২১ উরগান এমনকি, ৫০০ কিলোগ্রাম বিস্ফোরকবাহী ৭০০ কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘স্কাড’ রয়েছে তাদের।

ষাটের দশকে তৈরি চীনের টাইপ ৬৩ মাল্টি ব্যারেল রকেটের পাশাপাশি হিজবুল্লাহর কাছে রয়েছে ইরানের সহযোগিতায় তৈরি উন্নত সংস্করণ ফজর-১। ৯ কিলোমিটার পাল্লার এই রকেট ইতিমধ্যেই ইসরায়েল ভূখণ্ডে আছড়ে পড়েছে বেশ কয়েকবার। এর পাশাপাশি ইরানে তৈরি ‘ফলঘ’, ‘খাইবার’, ‘শাহিন’, ‘নজেয়ত’-এর মতো বিভিন্ন পাল্লার রকেট এবং ২০০ কিলোমিটার পাল্লার ‘ফতে-১১০’ গাইডেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে হিজবুল্লাহর। ফলে তাদের সাথে লড়াই কঠিন হতে পারে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলক্ষেপণাস্ত্রফিলিস্তিনরকেটসোভিয়েত ইউনিয়নহিজবুল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT