জনপদ

টাঙ্গাইলে ভোট কেন্দ্রের সামনে থেকে অস্ত্রসহ যুবক আটক

টাঙ্গাইলে অস্ত্রসহ যুবক আটক, ভোট কেন্দ্রের সামনে থেকে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ভোট কেন্দ্রের সামনে অস্ত্রসহ যুবককে আটক করা হয়েছে, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের গোপালপুরে নগদা শিমলা ইউনিয়নে উপ‌নির্বাচ‌নে ভোট কেন্দ্রের সামনে থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবক স্বপন আলী (২২) একই ইউনিনের রায়ের মাকুল্যা গ্রামের ইমান আলীর ছেলে। তিনি পেশায় মুদি ব্যবসায়ী।

বুধবার (০২ ন‌ভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে নগদা শিমলা ইউ‌নিয়‌নের মাকুল্যা সরকারি বিদ্যালয়ের কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।

গোপালপুর থানার এস আই মো. মাসুদ রানা বলেন, ভোট কেন্দ্রে সামনে স্বপন আলী দেশীয় ধারালো অস্ত্র চাকু ও জিআই পাইপ নিয়ে মহড়া দিচ্ছিলো। খবর পেয়ে তাকে কেন্দ্রের সামনে থেকে আটক করা হয়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হো‌সেন ব‌লেন, সু্ষ্ঠ ও সুন্দরভা‌বে ভোটগ্রহণ হ‌চ্ছে। এক‌টি কেন্দ্র থে‌কে এক যুবক‌কে অস্ত্রসহ আটক করা হ‌য়ে‌ছে। আইনী প্রক্রিয়া চলমান র‌য়ে‌ছে।

বিষয়:টাঙ্গাইল ভোট কেন্দ্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…