আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দিব না: সারজিস

ছবি: পঞ্চগড়-১ আসনে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেন, ন্যূনতম জ্ঞান ও শিক্ষা না রেখে মানুষকে যারা বিভ্রান্ত করে, তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে আমরা কাওকে নতুন করে স্বৈরাচার হতে দিব না।
মঙ্গলবার ২৭ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬ষ্ঠ দিনের মত পঞ্চগড়-১ আসনে নির্বাচনী প্রচার ও উঠান বৈঠক করেন সারজিস আলম।
নির্বাচনী প্রচার ও উঠান বৈঠকে মানুষকে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। প্রচারের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে যান সারজিস আলম।
এসময় গণভোট নিয়ে সাংবাদিকদের সারজিস বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে ৭১ থাকবে না- এই থাকবে না, ওই থাকবে না! আমরা মনে করি, এ কথা বলা মানুষদের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই।






