রাজনীতি

‘ভালো-মন্দের সিদ্ধান্ত আমরা নিতে পারি, মাতব্বরের প্রয়োজন নেই’

বিদেশী রাষ্ট্রগুলোকে ইঙ্গিত করে পরিকল্পনা মন্ত্রী

প্রধান বক্তা মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, পেছনে কাঠের দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বক্তা একটি মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, পেছনে কাঠের দেয়াল, তিনি একটি মাইক্রোফোন ধরে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউরোপিয়ান ইউনিয়ান এবং যুক্তরাষ্ট্রসহ বিদেশী রাষ্ট্রগুলোকে ইঙ্গিত করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা আমাদের বিদেশী বন্ধুদের আতিথেয়তা করব, চা খাওয়াব, কিন্তু সেই সুযোগ নিয়ে তারা যদি আমাদের করনীয় ঠিক করে দেয়, তা আমরা মানতে রাজি না। আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী রাষ্ট্রের হস্তক্ষেপ কখনোই কাম্য নয়।

রোববার (১৬ জুলাই) রাজধানীতে বিশ্ব যুব দক্ষতা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

এসময় পরিকল্পনামন্ত্রী আরও বলেন, “আমরা আমাদের ভালো-মন্দের সিদ্ধান্ত নিতে পারি। মাতব্বরের প্রয়োজন আমাদের নেই, পয়সাওয়ালা দেশগুলো বিভিন্ন দেশ ঘুরে নসিহত করে বেড়ায়।”

তিনি বলেন, আমরা জানি তারা (বিদেশী রাষ্ট্র) কিভাবে সম্পদ বানিয়েছে, তা আমাদের অজানা নয়। তাই আমরা নিজেদের ভালো নিজেরা বুঝি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…