বাংলাদেশ

আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বৈঠকে বসে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে শান্তির বাংলাদেশ গড়ে তোলায় আমরা একধাপ এগিয়ে যাব।

সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
ছবি: পিএমও

প্রধানমন্ত্রী বলেন, একটা সরকার যেমন চিরস্থায়ী নয়, একইভাবে জনপ্রশাসন বা পুলিশ প্রশাসনের পদও চিরস্থায়ী নয়। বিশ্বের যে কোন দেশেই সরকারের সাফল্যের জন্য দক্ষ পুলিশ বাহিনীর বিকল্প নেই। পুলিশের আইনি এবং কৌশলী ভূমিকার মাধ্যমে অনেক ঘটনার নিষ্পত্তি করা যায়। পুলিশের সঠিক ভূমিকা থাকলে ভাায়োলেন্স সুন্দর ভাবে ম্যানেজ করা সম্ভব।

পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবে বিবেচনা করা হয় উল্লেখ করে তিনি বলেন, আমি চাই সাধারণ মানুষের একটি আস্থার জায়গা হোক পুলিশ।

আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
ছবি: পিএমও

সরকার দুর্নীতির বিরুদ্ধে আপোষ করতে চায়না উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্নীতি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে কোন ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় থাকবে না।

পুলিশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আপনারা দায়িত্ব পালন করবেন জনগণের জন্য। কেউ যেন সাম্প্রদায়িক ও নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত না হয়। তাছাড়া ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিষয়:প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…