চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চাই: রফিকুল ইসলাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ২০, মে ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

জুলাই মাসের গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, সরকারকে ঘোষিত টাইমলাইন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।

মঙ্গলবার (২০ মে) মাগুরা সদরের দরি মাগুরাস্থ আল-আমিন কমপ্লেক্সে যশোর-কুষ্টিয়া অঞ্চলের উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে আয়োজিত দিনব্যাপী এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, সরকার একদিকে বড় বড় হত্যা মামলার আসামীদের মুক্তি দিচ্ছে, অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে এখনও মুক্তি দেওয়া হয়নি। শুধু তাই নয়, জামায়াতে ইসলামীর নিবন্ধন ঝুলিয়ে রেখে রাজনৈতিকভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলানো হচ্ছে।

তিনি বলেন, জুলাই মাসের গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে। বিচারপতি খায়রুল হকসহ সকল অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের অধীনে গঠিত অবৈধ নির্বাচন কমিশনের সকলকে জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি দেশব্যাপী জামায়াতের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংগঠনিক শক্তি বাড়িয়ে জনগণের মাঝে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে।

শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন এবং সঞ্চালনা করেন ড. আলমগীর বিশ্বাস।

Reneta

এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আজিজুর রহমান, অধ্যক্ষ এ.কে.এম আলী মহসিন, আব্দুল মতিন, চুয়াডাঙ্গা জেলা আমির এ্যাডভোকেট রুহুল আমিন, মাগুরা জেলা আমির অধ্যাপক এম বি বাকের, মাগুরা জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু এবং যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম প্রমুখ। যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহসহ সাত জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় দেড় শতাধিক নেতৃবৃন্দ শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতে ইসলামীরফিকুল ইসলামসংস্কার শেষে নির্বাচন চাই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতালিতে একই পরিবারের তিনজনকে হত্যা, বাংলাদেশি সন্দেহভাজনের ছবি প্রকাশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা: মহররমের মিছিলে বিষাক্ত বড়িসহ আটক ১

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রক্তক্ষয়ী সংঘর্ষে ভাঙ্গায় আহত অর্ধশতাধিক, তিন ঘণ্টা বন্ধ মহাসড়ক

জুন ২৮, ২০২৬

সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT