চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদর্শ আর ন্যায়ের পিছনে ছুটতে হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

নেতার পিছনে নয়, আদর্শ আর ন্যায়ের পিছনে ছুটতে হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী ব্যক্তি কিংবা নেতার পিছনে ছুটে না। জামায়াতে ইসলামী আল্লাহর বিধান কায়েমের পিছনে ছুটে চলেছে।

বৃহস্পতিবার ১৬ জানুয়ারি রাতে বাউফল উপজেলার ঢাকাস্থ কালীশুরী ইউনিয়ন সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের কর্মীদের প্রতি মানুষের ভালোবাসা আল্লাহর প্রদত্ত ভালোবাসা। এই ভালোবাসা দেখে কারও কারও গাত্রদাহ। এজন্য তারা এখন আবোলতাবোল বলা শুরু করেছে। সৎ নেতৃত্বের বিরুদ্ধে অসৎ নেতৃত্ব অপপ্রচার চালাবেই। কারণ তাদের কোন অর্জন নাই।

এসময় তিনি আরও বলেন, কালীশুরী ইউনিয়নকে আলোকিত করতে হলে, ইসলামের আলোয় আলোকিত করতে হবে। তবেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।

আগামী নির্বাচন যখনই হোক, ইসলামের পক্ষে ভোট দিতে পারলে সারা দুনিয়া আমাদের অনুসরণ করবে উল্লেখ করে ড. মাসুদ বলেন, ৫ আগস্ট শুধুমাত্র একটি সরকারের পতন হয়নি, ইসলামের বিজয়ের সূচনা শুরু হয়েছে। বাংলাদেশের এই বিজয়কে অনুসরণ করে বিশ্বে স্বৈরাচার শাসকদের পতন হচ্ছে। বাংলাদেশের মাটিতে আর কোন স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে পারবে না। স্বৈরাচার গোষ্ঠী যখনই ঘুরে দাঁড়ানোর অপচেষ্টা চালাবে তখনই ৫ আগস্ট সৃষ্টি হবে। প্রয়োজনে প্রতিদিন ৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটবে।

জামায়াতে ইসলামী শুধু বক্তব্য করে রাজনৈতিক কার্যক্রম সীমাবদ্ধ করতে চায় না, কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চায় মন্তব্য করে ড. মাসুদ বলেন, যারা জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে জনগণই তার সঠিক জবাব যথাসময়ে দিবে।

Reneta

তিনি বলেন, জামায়াতে ইসলামী জনগণের হৃদয় দখলের কাজ করছে আর ওরা জনগণের সম্পদ দখল দিচ্ছে, দোকান দখল দিচ্ছে, টেম্পু স্ট্যান্ড, বাস টার্মিনাল, লঞ্চ-ফেরি ঘাট দখল করা নিয়ে ব্যস্ত আছে। দখলবাজদের জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্জন করবে। এটা তারা বুঝতে পেরেই বলছে, এক কেন্দ্রে দু’শ লাঠি নিয়ে কেন্দ্র দখল করবে! নির্বাচনে কেউ কেন্দ্র দখল করতে আসলে এদেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদর্শড. শফিকুল ইসলাম মাসুদন্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে নেই ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT