আমাদের মধ্যে বিস্তৃত সম্পর্ক আছে: ভারতীয় হাইকমিশনার

ভারতীয় হাইকমিশনারের পেশাদার ছবি, তিনি স্যুট ও টাই পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, আমাদের মধ্যে বিস্তৃত সম্পর্ক আছে যে আমরা একটা ইস্যু নিয়ে বসে থাকতে পারি না। আমরা গঠনমূলক সম্পর্ক চাই। আমরা একত্রে অনেক কিছু করছি।
মঙ্গলবার ৩ ডিসেম্বর বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রণয় ভার্মা বলেন, আমাদের নির্ভরতার সম্পর্ক ভবিষ্যতের সম্পর্ক বাড়াতে চাই। আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী। আমরা দুই দেশের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে সহযোগিতায় আগ্রহী।
এর আগে, বাংলাদেশ–ভারত উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






