চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিশ্চিতভাবে এগোবে: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন করে শুরু নয়, বরং যৌথ ইতিহাস, নদী, সীমান্ত ও সংস্কৃতির ভিত্তির ওপর দাঁড়িয়ে এগোচ্ছে এমনটাই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক ধীরে হলেও নিশ্চিতভাবে এগোবে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নয়াদিল্লি ও ঢাকা সম্পর্ক গড়ে তুলছে না নতুন করে; বরং এটি এমন এক সম্পর্ক যা গড়ে উঠেছে যৌথ নদী, সীমান্ত ও সাংস্কৃতিক নৈকট্যের ভিত্তিতে। এই ঘনিষ্ঠতা অনেক সময় আনুষ্ঠানিক কূটনীতিকেও অপ্রয়োজনীয় করে তোলে।

গত ২৬ মার্চ দিল্লিতে বাংলাদেশের জাতীয় দিবস উদযাপনে দুই দেশের জাতীয় সংগীতের লাইভ পরিবেশনা এই সম্পর্কের প্রতীক হিসেবে উল্লেখ করেন তিনি।

খলিলুর রহমান বলেন, বর্তমানে দুই দেশই সংলাপ, উদ্যোগ ও সহযোগিতায় আগ্রহী। সম্পর্ক স্বাভাবিক করতে উভয় পক্ষই কাজ করছে। তবে দ্রুত ফল নয়, ধৈর্যের সঙ্গে ধাপে ধাপে আস্থা তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

মধ্যপ্রাচ্যের সংকটে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো চাপের মুখে পড়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, সংকট শুরু হওয়ার পরই বাংলাদেশ সহযোগিতা চাইলে দ্রুত সাড়া দেয় ভারত।

Reneta

তিনি জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত বাংলাদেশে ডিজেল সরবরাহ করছে এবং সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। যদিও কিছু লজিস্টিক সীমাবদ্ধতা রয়েছে, ভারত তাদের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর সরবরাহ বাড়ানোর আশ্বাস দিয়েছে।

১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের সময় ঘনিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, ন্যায্য ও জলবায়ু সহনশীল পানি বণ্টন দুই দেশের সভ্যতাগত বন্ধন।

তিনি বলেন, পানি সীমিত সম্পদ এবং গঙ্গা মানেই জীবন। সীমান্তের দুই পাশের মানুষের জীবিকা এই নদীর ওপর নির্ভরশীল। তাই একটি টেকসই কাঠামো গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জলবায়ু পরিবর্তনকে দুই দেশের অভিন্ন চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে তিনি বলেন, ভারত বা বাংলাদেশ সব জায়গায় মানুষ একই ধরনের জলবায়ু সংকটের মুখোমুখি। এছাড়া, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও সহজ ভিসা ব্যবস্থার ওপর গুরুত্ব দেন তিনি।

সম্প্রতি সম্পর্কের কিছু চ্যালেঞ্জ থাকলেও নতুনভাবে সম্পর্ক গড়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, বাংলাদেশের বৈদেশিক নীতি কোনো জিরো-সাম গেম নয়। চীন-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমস্যা নয় এবং বাণিজ্য ঘাটতি বাজারের স্বাভাবিক প্রক্রিয়ার ফল।

খলিলুর রহমান বলেন, অর্থনৈতিক পরিপূরকতা, সীমান্ত সংযোগ ও যৌথ অবকাঠামো উন্নয়ন এমন ফল দিতে হবে যা দুই দেশের সাধারণ মানুষ সরাসরি অনুভব করতে পারে।

তিনি আরও বলেন, ভারতের ভূমিকা কোনো বাহ্যিক অংশীদার হিসেবে নয়, বরং একটি কাঠামোগত বাস্তবতা হিসেবে বিবেচিত হওয়া উচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিশ্চিতভাবে এগোবেপররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানভারত-বাংলাদেশ সম্পর্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে চিড়িয়াখানায় গেল সার্কাসের হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই ৫, ২০২৬

নেইমার আজ কখন মাঠে নামবেন?

জুলাই ৫, ২০২৬
ছবি: পিএমও

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT