বাংলাদেশ

শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি: পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনা গভীর চিন্তায়, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা গভীর মনোযোগে, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সম্পর্কে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার ৮ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জা‌নি‌য়ে‌ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও এ বিষয়ে খোঁজ করেছি। নিশ্চয়তা কেউ দিতে পারেনি।

তৌ‌হিদ হোসেন বলেন, মিডিয়ায় আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে, উ‌নি আমিরাতের আজমানে গেছেন। তবে আমরা নিশ্চিত হতে পারিনি।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে পালিয়ে যাচ্ছেন। তাদের ফিরিয়ে আনার বিষ‌য়ে পররাষ্ট্র উপ‌দেষ্টা ব‌লেন, পাসপোর্টের মেয়াদ শেষ হলে বাংলাদেশে ফেরার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হয়ে থাকে। এটা অন্য কোনো দেশে যাওয়ার জন্য নয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে শেখ হাসিনাকে ভারত অন্য দেশে পাঠাল কি না- এমন প্রশ্নে উপ‌দেষ্টা বিষয়‌টি যুক্তরা‌ষ্ট্রের কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শ দেন।

বিষয়:পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার অবস্থান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…