মুদ্রাস্ফীতির কারণে সব কিছুর দাম বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা ইফতার করছি না, বরং জনগণের মাঝে ইফতার বিতরণ করছি।
আজ (১৮ মার্চ) সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন উপলক্ষে তেজগাঁওয়ে ঢাকা জেলা শাখা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
মুদ্রাস্ফীতির কারণে সব কিছুর দাম বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা ইফতার করছি না, বরং জনগণের মাঝে ইফতার বিতরণ করছি। যারা অগ্নিসন্ত্রাস করছে, তারাই ইফতার পার্টি করছে। নির্বাচন তাদের লক্ষ্য নয়, দেশকে অন্ধকারে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য।
শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা ভোগের কোন বস্তু নয়, বরং জনগনের প্রতি দায়িত্ব পালন করা। বঙ্গবন্ধুর আত্মত্যাগ ব্যর্থ হতে পারে না। তাই সব শোক নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি।







