চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোল্যান্ডে উদ্দীপনার সঙ্গে পালিত হলো হিন্দু বাঙালিদের প্রাণের উৎসব দুর্গাপূজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ পূর্বাহ্ণ ০৩, অক্টোবর ২০২৫
প্রবাস সংবাদ
A A
পোল্যান্ডে উদ্দীপনার সঙ্গে পালিত হলো বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা

পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব দুর্গাপূজা। ওয়ারশ বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ পোল্যান্ড (WBAP)-এর উদ্যোগে আয়োজিত এই শারদীয় উৎসবে প্রবাসী বাঙালিরা ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে বাঙালীর ঐতিহ্য তুলে ধরেন।

পূজার মন্ত্রপাঠ, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজনে মুখরিত ছিল পূজা প্রাঙ্গণ। এবারের দুর্গাপূজা অনুষ্ঠিত হয় ওয়ারশের ‘এয়ারডান্স স্পেস ওয়ারশ’-তে। উৎসবের সূচনা হয় ২৬শে সেপ্টেম্বর, শুক্রবার, ষষ্ঠী ও মহাসপ্তমীর পূজার মধ্য দিয়ে এবং শেষ হয় ২৮শে সেপ্টেম্বর, রবিবার, বিজয়া দশমী বিসর্জনের মাধ্যমে।

পূজার সময়সূচি ও বিস্তারিত:
২৬শে সেপ্টেম্বর (শুক্রবার): সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসষ্ঠী এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হয়।
২৭শে সেপ্টেম্বর (শনিবার): সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাঅষ্টমীর পূজা এবং এরপর সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত মহানবমীর পূজা অনুষ্ঠিত হয়।
২৮শে সেপ্টেম্বর (রবিবার): সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়।

প্রতিটি পূজাতেই পুষ্পাঞ্জলির ব্যবস্থা ছিল এবং বহু ভক্ত এতে অংশগ্রহণ করেন। প্রবাসের মাটিতে শেকড়ের টানকে অটুট রাখতে এখন থেকে প্রতি বছর ওয়ারশ বেঙ্গলি অ্যাসোসিয়েশন এই দুর্গাপূজার আয়োজন করবে আর এই উৎসবকে ঘিরে কয়েক দিনব্যাপী চলে নানা অনুষ্ঠান।

পোল্যান্ডে উদ্দীপনার সঙ্গে পালিত হলো বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা
দুর্গাপূজা উৎসবে অংশগ্রহণকারী দম্পতি, পোল্যান্ডে উদ্দীপনার সঙ্গে পালিত. Channel i News - চ্যানেল আই নিউজ
দুর্গাপূজা উৎসবে পোল্যান্ডে উদ্দীপনা ও আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

 

 

পূজার দিনগুলোতে মণ্ডপে প্রবাসী বাঙালিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারীরা ঐতিহ্যবাহী পোশাকে এবং পুরুষরা পাঞ্জাবি-পাজামায় সজ্জিত হয়ে পূজায় অংশ নেন, যা বিদেশের মাটিতে এক চমৎকার সাংস্কৃতিক আবহ তৈরি করে। প্রতিদিন সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে প্রবাসী বাঙালি শিল্পী এবং তাদের সন্তানেরা অংশগ্রহণ করেন।

বাংলা ইংরেজি ও পোলিশ ভাষায় বিভিন্ন শিল্পীদের পরিবেশিত গান, এবং বিভিন্ন ধরনের নাচে পূজা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। এই সাংস্কৃতিক আয়োজনগুলো নতুন প্রজন্মের কাছে বাংলার সমৃদ্ধ সংস্কৃতিকে তুলে ধরার একটি প্রয়াস ছিল বলে আয়োজকরা জানান।

দুর্গাপূজার অন্যতম আকর্ষণ ছিল বাঙালি খাবারের আয়োজন। লুচি, আলুর দম এর থেকে শুরু করে বিভিন্ন পদের মিষ্টান্ন পরিবেশন করা হয়। এই ভোজের আয়োজন প্রবাসী বাঙালিদের পুরোনো দিনের স্মৃতিচারণে ফিরিয়ে নিয়ে যায় এবং একে অপরের সাথে ভাব বিনিময়ের সুযোগ করে দেয়। ওয়ারশ বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ পোল্যান্ডের একজন কর্মকর্তা জানান, “বিদেশে থেকে দেশের সবচেয়ে বড় উৎসবকে এভাবে পালন করতে পারাটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমাদের মূল উদ্দেশ্য হলো, নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা এবং পোল্যান্ডে বসবাসরত বাঙালিদের মধ্যে একটি ভাতৃত্বের বন্ধন তৈরি করা।”

পূজায় আগত এক দর্শনার্থী বলেন, “কাজের সূত্রে দেশে থাকা হয় না। কিন্তু এখানে এসে মনে হচ্ছে যেন কলকাতার কোনো পূজা মণ্ডপেই আছি। এই কয়েকটা দিন আমরা সমস্ত ব্যস্ততা ভুলে একসঙ্গে আনন্দ করি।” বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্যে দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটে। বিষাদের সুর থাকলেও, আগামী বছর আবার মায়ের আগমনের প্রতীক্ষায় প্রবাসী বাঙালিরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পোল্যান্ডে এই দুর্গাপূজার আয়োজন শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, এটি প্রবাসী বাঙালি সম্প্রদায়ের মিলন ও সাংস্কৃতিক ঐক্যের এক প্রতিচ্ছবি।

ট্যাগ: দশমীদুর্গাপূজাদূর্গা পুজাপোলেন্ডবিজয় দশমী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাত থেকে একটানা বৃষ্টি; রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

পরবর্তী

কক্সবাজারে বৈরী আবহাওয়াতেও পর্যটকের ঢল

পরবর্তী
বৈরী আবহাওয়ায়ও কক্সবাজার সৈকত পর্যটকদের ভিড়ে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বৈরী আবহাওয়াতেও পর্যটকের ঢল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি হামলার প্রতিবাদে ছাত্ররা বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজামুখী ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT