চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিটস্ট্রোক থেকে সুরক্ষায় যা যা করতে হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০২৪
- সেমি লিড, স্বাস্থ্য
A A
সূর্যের তাপে মাথা নিচু করে বসে থাকা একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

হিটস্ট্রোক এখন হার্টঅ্যাটাকের মতোই এক বিভীষিকার নাম। বাড়তি তাপমাত্রার কারণে হিটস্ট্রোকে মৃত্যুর ঝুঁকিও বাড়ছে। এই হিটস্ট্রোক থেকে নিজেকে রক্ষার কিছু উপায় রয়েছে। সচেতনতাই পারে নিজেকে রক্ষা করতে।

কিছু টিপস মেনে চললে এই সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।

# গরমে সবসময় সুতির পোশাক ব্যবহার করুন। পাতলা ঢিলেঢালা সুতি কাপড়ই ভালো গরমের জন্য।

Banglabid

# পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। তাহলে শরীর যেমন প্রয়োজনীয় ঘাম তৈরি করতে পারবে তেমনই শরীরে পানির ভারসাম্যও ঠিক থাকবে।

# যেকোন রক্তচাপ বা হার্টের ওষুধ খাওয়ার আগে ভালো করে ডাক্তারের সাথে কথা বলে নিন। এসব ওষুধ রক্তপ্রবাহ বাড়িয়ে দেয়। তাই হিটস্ট্রোকের সম্ভাবনাও বেড়ে যায়।

# শারীরিক সমস্যা যেমন ক্লান্তি, অবসাদ, বমি বমি ভাব বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তির লক্ষণ ও প্রতিরোধের উপায়. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

# সকাল বেলা হাঁটতে যাওয়ার সময়টা এগিয়ে নিন। দিনের বেলায় কোনো ব্যয়াম করবেন না। আর চেষ্টা করুন ব্যয়ামের মাঝে মাঝে বিরতি নিতে এবং তরল পানীয় পান করতে।

# দিনের সবচেয়ে গরম অংশটুকু এড়িয়ে চলুন। চেষ্টা করুন এই সময়ে ঘরের বাইরে না বেরোতে। আর ক্যাফেইনযুক্ত খাবারও এড়িয়ে চলুন। যদি সেটা সম্ভব না হয় তাহলে বারবার কোনো পানীয় পান করুন এবং ঠান্ডা জায়গায় কিছুক্ষণ পরপর বিশ্রাম নিন।

# সূর্যের তাপে যদি আপনার ত্বক পুড়ে যায় তাহলে সেটা শরীরকে আর ঠান্ডা করতে পারে না। চেষ্টা করুন ত্বকটাকে বাঁচাতে। বড় কোনো হ্যাট এবং সানগ্লাস নিন বাইরে বের হওয়ার আগে।

# অনেকেই জরুরি কোনো কাজে যাওয়ার সময় বাচ্চাকে গাড়িতে রেখে যান। এই গরমের সময় এমনটা করবেন না। সূর্যের তাপে গাড়ির মধ্যে তাপমাত্রা আরো বেড়ে যায়। এর ফলে বাচ্চারা হিটস্ট্রোকে আক্রান্ত হয়।

# রোদ থেকে এসেই যেমন ঠান্ডা এসিতে ঢুকবেন না। তেমন এসি থেকে বেরিয়েই তীব্র রোদে যাবেন না। চেষ্টা করুন স্বাভাবিক তাপমাত্রায় আগে শরীর মানিয়ে নিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হিটস্ট্রোকহিটস্ট্রোক থেকে বাঁচার উপায়হিটস্ট্রোকে সচেতনতা জরুরী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পরবর্তী

কুয়েতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো এক বাংলাদেশির

পরবর্তী
বাংলাদেশি যুবক স্মার্টফোনের পাশে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো এক বাংলাদেশির

টেন হাগের নেতৃত্বে ইউনাইটেডের কোচ মাঠে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে ইউনাইটেড, ‘বড় অর্জন’ টেন হাগের

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT