বাংলাদেশ

২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিরাপদ গ্যাসের চুলা জ্বলছে, ব্লু ফ্লেমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাসের চুলার ব্লু ফ্লেম দেখা যাচ্ছে, যা রান্নার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ সোমবার রাজধানীর আশপাশে কয়েকটি স্থানে দুই ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার ২১ এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় জানানো হয়, সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ ঘণ্টা সাভারের টংগাবাড়ী, আশুলিয়া, খেজুর বাগান, গৌরীপুর, খাগান, কুমকুমারি, আক্রাণ এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া উক্ত সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

বিষয়:গ্যাস থাকবে না গ্যাস সঙ্কট গ্যাস সরবরাহ বন্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…